সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানালেন আন্না হাজারে৷ কালো টাকার লেনদেন রুখতে দেশে নোট বাতিলের সিদ্ধান্তকে শুক্রবার তিনি ‘বৈপ্লবিক’ আখ্যা দেন৷ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “নোট বাতিলের ফলে দেশে কালো টাকার রমরমা রোখা সম্ভব হবে৷ যার মাধ্যমে সন্ত্রাস এবং দুর্নীতি দমন করাও আগের চেয়ে অনেক সহজ হবে৷ আগের সরকার দেশে কালো টাকা রুখতে কোনওরকম পদক্ষেপই নেয়নি৷ কিন্তু নয়া সরকারের এই পদক্ষেপ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আরও মজবুত করবে৷”
নোট বাতিল ইস্যুতে বিশিষ্ট সমাজকর্মী এই কালো টাকা বাতিলে নির্বাচনের উপর প্রভাব সম্পর্কেও মন্তব্য করেন৷ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “কালো টাকা রোখার এই অভিযান দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনী প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলবে৷” শুধু তাই নয়, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির দলীয় খাতে প্রচুর টাকা ২০,০০০ এর কম রশিদে জমা পড়ে বলেও আন্না জানিয়েছেন৷
নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনায় দেশে নির্বাচনী প্রক্রিয়ায় যে স্বচ্ছ হতে চলেছে, সেই বিষয়ে আস্থা দেখিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী
-
খুনিদের ফাঁসি নিশ্চিত! বাগনানে তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের
-
‘মাইনে বাড়লে আমার লাভ কী?’ পুরসভার ক্যান্টিনেও কালীর কীর্তি ফাঁস!
-
মেটেলিতে উদ্ধার সুবিশাল অজগর, ‘নিরীহ’ সাপ নিয়ে ছেলেখেলা স্থানীয়দের! কড়া বার্তা মন্ত্রীর