সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) একটি গুরুদ্বারের ডেরা প্রধানকে গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার নানকমাট্টা সাহিব গুরুদ্বারের (Nanakmatta Sahib Gurdwara) ভিতরে ঢুকে ডেরা প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় দুই দষ্কৃতী। হামলার পরে বাইকে চেপে পালায় তাঁরা। গুরুতর আহত ডেরা প্রধানকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। এফআইআর দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে উধম সিং নগর জেলার রুদ্রপুর-তনকপুর সড়কের পাশের নানকমাট্টা সাহিব গুরুদ্বারের ডেরা প্রধান বাবা তারসেম সিংয়ের। বৃহস্পতিবার সকালে বাইকে চেপে গুরুদ্বারে ঢুকেছিল দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তাঁরা ধর্মীয়স্থানের ভিতরেই তারসেম সিংয়ের উপরে গুলি চালায়। রক্তাক্ত ডেরা প্রধান মাটিতে লুটিয়ে পড়তেই বাইকে চেপে চম্পট দেয় তারা।
[আরও পড়ুন: দিলীপের পর হিরণ! পুলিশকে ‘হুমকি’ দেওয়ায় বিজেপি প্রার্থীকে কমিশনের ‘শোকজ’]
উধম সিং নগর জেলার এসএসপি মঞ্জু নাথ জানান, গুরুতর আহত ডেরা প্রধানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাদের খোঁজে রাজ্যজুড়ে চল্লাশি তালাচ্ছে পুলিশ। কেন ডেরা প্রধান হত্যা করা হল, এখনও তা স্পষ্ট নয়।
[আরও পড়ুন: মিরজাফরের পাশে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র! পূর্বপুরুষের ‘গদ্দারি’ নিয়ে বিপাকে পদ্মপ্রার্থী রাজমাতা]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা