সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর মনোনয়ন। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মনোনয়ন জমা দিচ্ছেন দেশের প্রধান। সেখানে হাজির জাতীয় রাজনীতির তাবড় ব্যক্তিত্বরা। কিন্তু সাংসদ পদে প্রধানমন্ত্রীর প্রস্তাবকের তালিকায় তাঁদের কারোওর জায়গা হল না। বরং দলিত এবং ওবিসি নেতাদের প্রস্তাবেই মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার মোদির (PM Modi) মনোনয়ন ঘিরে কার্যত উৎসবের মেজাজ ধরা পড়েছিল বারাণসীতে। এদিন সকালে দশাশ্বমেধ ঘাটে পুজো দেন প্রধানমন্ত্রী। তার পরে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন। কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পেশ করেন। সবমিলিয়ে ২৫ জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন দেন মোদি।
[আরও পড়ুন: ‘যোগের জন্য যা করেছেন ভালো, কিন্তু…’, রামদেবকে বলল সুপ্রিম কোর্ট]
তবে মনোনয়নের দিন নজর কেড়েছে সাংসদ পদে মোদির নাম প্রস্তাবকদের তালিকা। এদিন অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতা উপস্থিত থাকা সত্ত্বেও একেবারে অনামীদের দিয়েই নিজের নাম প্রস্তাব করান মোদি। মনোনয়ন পেশের সময় সর্বক্ষণ প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছে পণ্ডিত গণেশ্বর শাস্ত্রীকে। অযোধ্যার রামমন্দিরে রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার শুভক্ষণ নির্ধারণ করেছিলেন তিনি। এবার মোদির মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন এই পণ্ডিত।
বাকি তিন প্রস্তাবকরা সকলেই ওবিসি এবং দলিত সম্প্রদায়ভুক্ত। বিজেপির ওবিসি নেতা বৈজনাথ প্যাটেল এবং লালচাঁদ কুশওয়াহা এদিন সই করেছেন মোদির মনোনয়নপত্রে। প্রধানমন্ত্রীর প্রস্তাবক হিসাবে ছিল দলিত নেতা সঞ্জয় সোনকরের নাম। বিশ্লেষকদের মতে, ভোটের (Lok Sabha 2024) প্রচারে বারবার বিজেপিকে সংরক্ষণের বিরোধী হিসাবে তুলে ধরা হচ্ছে। এমনকি অমিত শাহের ভুয়ো ভিডিও বানিয়েও বিরোধীরা প্রচার করেছে, ক্ষমতায় এলে সংরক্ষণ প্রথা তুলে দেবে বিজেপি। সেই ‘অপপ্রচারের’ পালটা দিতেই কি ওবিসি-দলিতদের নিজের মনোনয়নে শামিল করলেন মোদি? যদিও মনোনয়নের প্রস্তাবক হিসাবে কোনও নারীকে দেখা যায়নি। ছিল না মুসলিম মুখও।
[আরও পড়ুন: ৬ বছরের জন্য মোদির ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হোক, শীর্ষ আদালতে মামলা]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা