Lok Sabha

লোকসভায় পাশ ডিজিটাল তথ্য সুরক্ষা বিল, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, আশ্বাস মন্ত্রীর

এই বিল আইনে পরিণত হতে এখনও রাজ্যসভার অনুমোদন প্রয়োজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৩, ১৭:৫৩

options
link
লোকসভায় পাশ ডিজিটাল তথ্য সুরক্ষা বিল, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, আশ্বাস মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার লোকসভায় পাশ হয়ে গেল ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল (Digital Personal Data Protection Bill)। আগেই ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন সংসদে তা পেশ করা হলে পাশ হয়ে যায়।

Advertisement

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়ার প্রয়াস গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। ভারতকে দেখেই অনেক দেশ ইউপিআই চালু করার চেষ্টা করছে। ডিজিটাল ইন্ডিয়ার সৌজন্যে বর্তমানে শহর থেকে গ্রামকে অনায়াসেই সংযুক্ত করা যায়। ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকারকে সুনিশ্চিত করতেই এই বিল আনার সিদ্ধান্ত। সংসদীয় কমিটির একাধিক বৈঠকের পর এই এই বিলটি তৈরি করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রথম দেখাতেই প্রেম! কাশ্মীরে বিয়ে সারলেন সরফরাজ, শুভেচ্ছা সূর্যকুমার-অক্ষরের, পাত্রী কে?]

এই নিয়ে দ্বিতীয়বার লোকসভায় বিলটি পেশ করা হল। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবার সংসদে এই ডেটা প্রোটেকশন বিল পেশ করে কেন্দ্র। সংসদের যুগ্ম কমিটির কাছে বিলটি পাঠানো হয়। বিলটি নিয়ে আলোচনার পর স্পিকারকে রিপোর্ট পাঠায় যুগ্ম কমিটি। সেসময় বিভিন্ন স্টেকহোল্ডার এবং সংস্থা বিলটিতে আপত্তি জানায়। শেষে ২০২২ সালের আগস্টে বিলটি প্রত্যাহার করা হয়। নতুন করে বিলটির খসড়া তৈরি করে সেটা আবার পেশ করা হল লোকসভায় (Lok Sabha)। বিলটির নাম ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩। লোকসভায় পাশ হয়ে গেলেও এই বিল আইনে পরিণত হতে এখনও রাজ্যসভার অনুমোদন প্রয়োজন।

Advertisement

এই বিল পাশের অর্থ দেশের সব অনলাইন এবং অফলাইন ডেটা একটি আইনি ডোমেনের অন্তর্ভুক্ত হবে। এমনকী ব্যক্তিগত তথ্যও। তবে ব্যক্তিগত তথ্য সেই ডোমেনে অন্তর্ভুক্তির আগে সেই ব্যক্তির অনুমতি নেওয়া হবে। এই ডোমেনই সব তথ্য সুরক্ষিত রাখবে। কিছু ব্যতিক্রমও রয়েছে। জাতীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার স্বার্থে সরকারের কোনও তথ্য প্রয়োজন হলে ব্যতিক্রম ঘটতে পারে।

[আরও পড়ুন: ‘কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন’, রাহুল সংসদে ফিরতেই তেড়েফুড়ে হামলা বিজেপির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন