ভরসা ঈশ্বরেই, রোগী বাঁচাতে ‘মৃত্যুঞ্জয় মন্ত্র’ জপ চিকিৎসকদের

কিন্তু তাতে লাভ হল কি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৭, ০৬:৫৪

options
link
ভরসা ঈশ্বরেই, রোগী বাঁচাতে ‘মৃত্যুঞ্জয় মন্ত্র’ জপ চিকিৎসকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগী ও রোগীর পরিবারের কাছে চিকিৎসকই যেন দেবতা রূপে ধরা দেন। মৃত্যু পথযাত্রীও বিশ্বাস করেন, একমাত্র চিকিৎসকই তাঁকে জীবনদান করতে পারে। কিন্তু সেই চিকিৎসকরাই যখন দিন-রাত আতঙ্কে থাকেন, তখন? হায়দরাবাদের সরকারি গান্ধী হাসপাতালে তেমন ছবিই ধরা পড়ল। যেখানে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকরাই জপ করছেন মৃত্যুঞ্জয় মন্ত্র।

Advertisement

[কাশ্মীরে অশান্তি ছড়াতে পাকিস্তানের অস্ত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ]

নাহ, তেলেঙ্গানার সরকারি হাসপাতালের চিকিৎসকরা কেন এমনটা করছেন, তার কোনও বৈজ্ঞানিক যুক্তি হয়তো নেই। কিন্তু তাঁদের বিশ্বাস, হাসপাতালে রোগীমৃত্যুর সংখ্যা একমাত্র ঈশ্বরের নাম স্মরণ করলেই কমানো সম্ভব। কিন্তু এতেও হিতে বিপরীত হল। মঙ্গলবার রোগীদের ক্ষোভ চরমে পৌঁছায়। তাঁদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞরা মৃত্যুঞ্জয় মন্ত্র জপতে এতটাই ব্যস্ত থাকেন, যে জরুরি সময় হাসপাতালে চিকিৎসকদের দেখাই পাওয়া যায় না। সরকারি এই হাসপাতালে নিত্যদিনই বহু সংখ্যক রোগী ভরতি হন। দরিদ্র পরিবারগুলি স্বল্প খরচে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালেরই মুখাপেক্ষী হয়ে থাকে। কিন্তু রোগীদের অভিযোগ, স্ত্রীরোগ বিভাগে বেশিরভাগ সময়ই চিকিৎসকের দেখা পাওয়া যাচ্ছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আজ কারগিল বিজয় দিবস, এই তথ্যগুলি জানেন কি?]

জানা গিয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়েছিল হাসপাতাল চত্বর। আর তারপরই ডাক্তাররা সিদ্ধান্ত নেন, প্রতিদিন ডিউটির ফাঁকে বিশেষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুজোর আয়োজনও করা হয়েছে। কিন্তু রোগীদের বাড়তে থাকা ক্ষোভ ও অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.