সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি ব্যাঙ্ককে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ যে কোনও ব্যাঙ্কের এটিএম নেটওয়ার্ক খোলার আগে Windows সিস্টেম আপডেট করার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ সম্প্রতি বিশ্ব জুড়ে যে সাইবার সন্ত্রাসবাদীরা হানা দিয়েছে, তাদের হাত থেকে বাঁচতেই এই নয়া নির্দেশ৷
[সোমবার ফিরে আসবে ‘র্যানসমওয়্যার’, বিশ্বজুড়ে সাইবার হামলার সতর্কতা জারি]
আরবিআই জানাচ্ছে, এ দেশের প্রায় প্রতিটি এটিএমই Windows সফটওয়্যার নির্ভর৷ কিন্তু ২.২৫ লক্ষের মধ্যে দেশের প্রায় ৬০ শতাংশ এটিএমই এখনও পুরনো Windows XP ভার্সনে চলে৷ যার ফলে ওই মেশিনগুলি সাইবার সন্ত্রাসের মুখে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, Windows XP-র কোনও আধুনিক ভার্সন তারা আর না বানালেও বিশেষ কারণে সম্প্রতি ওই অপারেটিং সিস্টেমেরই একটি আপডেট আনা হয়েছে৷ দ্রুত সেই সফটওয়্যার আপডেট করে নেওয়ার পরামার্শ দিয়েছে সংস্থাটি৷
আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিটি ব্যাঙ্ককের এটিএমের Windows ভার্সনকে আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে৷ আপডেট না করলে এটিএম পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে৷ এটিএম অপারেটরদের একাংশ অবশ্য জানাচ্ছেন, গ্রাহকদের টাকা লোপাট হওয়ার কোনও ভয় নেই এক্ষেত্রে৷ কারণ, সদ্য হামলা চালানো WannaCry ransomware ম্যালওয়্যার টাকা লোপাট করে না, মেশিনকেই বন্ধ করে দেয়৷ সেক্ষেত্রে ওই ভাইরাসের হামলা হলে গ্রাহকরা এটিএম ব্যবহার করতে পারবেন না৷ পাবলিক সেক্টর ব্যাঙ্কের এটিএম পরিষেবা প্রদানকারী ‘ইলেকট্রনিক পেমেন্টস অ্যান্ড সার্ভিস’ সংস্থার প্রেসিডেন্ট মনোহর ভই বলছেন, “কোনও মেশিনে ওই ভাইরাস হামলা করলে সঙ্গে সঙ্গে ফরম্যাট করতে হবে৷” ভারতে গত শনিবার WannaCry ransomware-এর আক্রমণের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ১০২টি কম্পিউটার সিস্টেম অকেজো হয়ে পড়ে৷ সোমবার ফের ওই ভাইরাসের হামলা হতে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ তথ্য প্রযুক্তি সংস্থাগুলি৷
[পার্লামেন্টে সন্তানকে স্তন্যপান করিয়ে ইতিহাস গড়লেন এই মহিলা সেনেটর]
সর্বশেষ খবর
-
অষ্টমীতে ড্রাই ডে, সরকারি নির্দেশের পরে মদ মজুত বহু হোটেলে! অভিযানের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
-
‘জঙ্গি কাসবের থেকেও বিপজ্জনক রাহুল’, আপত্তিকর ছবি পোস্ট করে বিতর্কে প্রাক্তন বায়ুসেনা কর্তা
-
আর সইতে হবে না জলকষ্ট, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
ফের টস জিতলেন শুভমান, দীর্ঘ অপেক্ষার পর ভাগ্য খুলল নবির
-
‘বাড়ি থেকে বেরোতে পারছি না, কিছু করুন’, দিল্লিতে ‘ইন্ডি’ বৈঠকে কাতর আর্তি মমতার