সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতের শপথে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র (DRDO) সহযোগিতায় এবার একটি সিকিং ৪২বি হেলিকপ্টার থেকে ছোড়া হল দেশিয় প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সেনা এই সফল পরীক্ষা চালাল প্রথমবার। ভারতীয় সেনা জানিয়েছে, নিখুঁত লক্ষ্যে আঘাত করেছে বিধ্বংসী ওই ক্ষেপণাস্ত্র।
উল্লেখ্য, ডিআরডিও তৈরি করেছে এই এনএএসএম-এসআর (NASM-SR) বা নাভাল অ্যান্টি-শিপ মিসাইল-শর্ট রেঞ্জ। যুদ্ধবিমান নয়, সেনার হেলকপ্টার থেকেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। যা শত্রপক্ষকে চোখের নিমেষে নিশ্চিহ্ন করতে সক্ষম। দীর্ঘদিন ধরেই মিশাইল ও হেলকপ্টারের যুগলবন্দির অপেক্ষায় ছিল সেনা। ২১ নভেম্বরের সফল পরীক্ষায় সেই অপেক্ষা কাটল বলেই মনে করা হচ্ছে।
#IndianNavy in association with @DRDO_India successfully undertook Guided Flight Trials of #1st indigenously developed Naval #AntiShipMissile frm Seaking 42B helo on #21Nov 23.
A significant step towards achieving self-reliance in niche missile tech, incl seeker & guidance tech. pic.twitter.com/nbKI7ZuzDqAdvertisement— SpokespersonNavy (@indiannavy) November 21, 2023
[আরও পড়ুন: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার ভূয়সী প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা]
উল্লেখ্য, এনএএসএম-এসআর মিসাইলের পাল্লা ৫৫ কিলোমিটার অবধি। গতি মাক ০.৮, অর্থাৎ আলোর গতিবেগের ০.৮ গুণ বেশি। ইনফ্রা-রেড ইমেজিং প্রযুক্তির ব্যবহারের ফলে জ্যামার ব্যবহার করেও এই মিসাইল প্রতিরোধ করা যায় না। প্রাথমিকভাবে হেলিকপ্টার থেকে ছোড়ার জন্য তৈরি করা হলেও সহজেই মিসাইলটি জাহাজ এবং স্থলযান থেকেও ছোড়া যায়।
[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের আবহেও ভারত-রাশিয়ার বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি, উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রদূত]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!