সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি ফোন এল পুলিশের কাছে৷ ইতিমধ্যেই যে নিজের ক্ষমতা এবং কাণ্ডকারখানার দরুন দিল্লির মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের চক্ষুশূল হয়ে উঠেছেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ এবার যেন তারই প্রমাণ মিলল আবার৷
দিল্লি পুলিশের কাছে ফোন করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খুন করার কথা বলল এক মদ্যপ ব্যক্তি৷ ফোনে সে কেজরিকে খতম করার হুমকি দেয়৷ এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়৷ পরে পুলিশের তরফ থেকে খোঁজ নেওয়া হলে জানা যায়, ওই ব্যক্তি নাকি মদ্যপ এবং মানসিক বিকারগ্রস্ত৷ কিন্তু এমন হলেও, হঠাৎ সে বেছে বেছে কেন কেজরিকেই খুন করতে চাইলেন তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েও জানা গিয়েছে, সে মানসিক বিকারগ্রস্ত এবং মদ্যপ৷ ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
গোটা ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছে দিল্লি পুলিশ৷
সর্বশেষ খবর
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’