সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় কত মানুষ কত কাণ্ডই না করেন৷ কেউ চিৎকার করেন আবার কেউ আবেগতাড়িত হয়ে পড়েন৷ তবে রাজধানীর এই ঘটনা বোধহয় বিরল৷ রাজধানীতে ‘অগ্নিকাণ্ড’ ঘটাল এক মদ্যপ৷ নেশার ঘোরে পরপর ১৮টি গাড়িতে আগুন লাগিয়ে দিল ওই ব্যক্তি৷ দক্ষিণ দিল্লির মদনগিরের এই ঘটনার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ এই সূত্র ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
[এবার নাম বদলাচ্ছে আহমেদাবাদের, ইঙ্গিত উপ-মুখ্যমন্ত্রীর]
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, নেশার ঘোরে জ্বালানির পাইপ খুলে দেয় মদ্যপ ব্যক্তি৷মোট ১৮টি গাড়িতেই আগুন লাগিয়ে দেয় সে৷ এরপর সেই পেট্রলেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে একের পর এক গাড়ি৷ একের পর এক গাড়িতে আগুন লাগানোর ঘটনায় হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা৷ তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন৷ আগুন নেভানোরও চেষ্টা শুরু করেন স্থানীয়রা৷
[অর্থমন্ত্রীর ঊর্ধ্বে নন আরবিআই গভর্নর, মন্তব্য মনমোহনের]
এদিকে, ওই ব্যক্তি জাতে মাতাল হলে কী হবে, তালে ঠিক৷ পরিস্থিতি বেগতিক বুঝেই নেশার ঘোর কেটে যায় তার৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চম্পট দেয় ওই মদ্যপ৷ খবর পেয়ে দমকলও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায়৷ ৬টি বাইক এবং ২টি গাড়ির আগুন নেভানো হয়৷ গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হলেও, পুরোপুরি পুড়ে যায়নি৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা৷ এছাড়াও প্রত্যক্ষদর্শীদের জেরা করে তথ্য জোগাড় করেছে পুলিশ৷ সেই সূত্র ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা৷ আদৌ নেশার ঘোরে নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটাল সে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ
-
তৃণমূল জমানায় রকেটের গতিতে উত্থান! দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেপ্তার তৃণমূল নেতা
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস