সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ট্রাফিক নিয়মানুসারে বেআইনি। ঘটনাচক্রে এমনই এক বেআইনি কাজ করলেন চেন্নাইয়ের এক আইনজীবীর পুত্র। তার বেপরোয়া গাড়ি চালানোর মাশুল গুনল গরিব এক অটোচালক।
চেন্নাইয়ের ডা: রাধাকৃষ্ণ সালাই অঞ্চলে দাঁড়িয়ে থাকা ১২টি অটোতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই গাড়ি। ১২ জন অটোচালকের মধ্যে ঘটনাস্থলেই মারা যান একজন। বাকি ১১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির চালকের আসনে ছিল সুপ্রিমকোর্টের এক আইনজীবী বিজয় আনন্দের পুত্র বিকাশ আনন্দ।
সূত্রের খবর বিকাশ ও তাঁর বন্ধু, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বিজয়ী দল টুটি প্যাট্রিয়টের তরফ থেকে আয়োজিত একটি পার্টি থেকে ফিরছিলেন। ফেরার পথেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোগুলিতে ধাক্কা মারে। সেই সময় চালকরা অটোর ভিতরে ঘুমোচ্ছিলেন। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।
পুলিশ জানিয়েছে, বিকাশ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তাই এই দুর্ঘটনা ঘটে।
জানা যাচ্ছে, বিকাশের সঙ্গে যে বন্ধু ছিলেন তিনি এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ভাই। বিকাশ এবং তার বন্ধু দুজনেই ঘটনায় অক্ষত আছেন।
পুলিশ বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তদন্তের কাজ দ্রুত শেষ করেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
প্রশাসনের উচ্চমহল জানত ভগবানজির পরিচয়! ইন্দিরা গান্ধীও দেখা করেন রহস্যাবৃত সেই সন্ন্যাসীর সঙ্গে?
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’