Ebola

ইবোলার ‘বিষদাঁত’ ভাঙতে ভ্যাকসিন খোঁজে সিরাম ইনস্টিটিউট, ৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা কেন্দ্রের

ইবোলা টিকা তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে নতুন টিকা তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৬, ১৯:৩৪

options
link
ইবোলার ‘বিষদাঁত’ ভাঙতে ভ্যাকসিন খোঁজে সিরাম ইনস্টিটিউট, ৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা কেন্দ্রের
ইবোলায় লাফিয়ে বাড়ছে মৃত্যু, ৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা কেন্দ্রের।

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ আকার নিচ্ছে ইবোলা ভাইরাস। ডিআর কঙ্গো ছাড়িয়ে মারণ এই ভাইরাসের প্রভাব দেখা গিয়েছে উগান্ডাতেও। এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের জেরে ২০৪ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত আরও ৮৬৭ জন। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার মধ্য আফ্রিকার ৩ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। পাশাপাশি, ইবোলা ভাইরাসের ভ্যাকসিন তৈরির লক্ষ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

Advertisement

মধ্য আফ্রিকায় ইবোলার বাড়বাড়ন্তের জেরে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তৎপর হয়ে উঠেছে ভারতও। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করে বলা হয়েছে, কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের মতো দেশে বিশেষ প্রয়োজন ছাড়া কোনও ভারতীয় যেন সফর না করেন। কঙ্গোর পর উগান্ডাতে বেশ কয়েজনের শরীরে ইবোলা সংক্রমণের হদিশ মিললেও দক্ষিণ সুদানে এখনও কারও শরীরে ইবোলা ধরা পড়েনি। তবে এই দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারতে এখনও ইবোলার বুন্দিবুগিও স্ট্রেনে আক্রান্তের কোনও খোঁজ মেলেনি। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সকল প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে। আফ্রিকার ওই তিন দেশে থাকা ভারতীয়দের স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে, অসুস্থদের থেকে দূরে থাকতে এবং জ্বর হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আফ্রিকার ওই তিন দেশে থাকা ভারতীয়দের স্থানীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে, অসুস্থদের থেকে দূরে থাকতে এবং জ্বর হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। ভারত সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

এদিকে ইবোলার বাড়বাড়ন্ত চরম আকার নিলেও এই বিরুদ্ধে লড়াইয়ের কোনও কার্যকরি ভ্যাকসিন নেই। এর টিকা ট্রায়ালের পর্যায়েই ছিল। এই অবস্থায় ইবোলা টিকা তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে নতুন টিকা তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। সিরাম জানিয়েছে, আর ২০ থেকে ৩০ দিনের মধ্যেই এই টিকা বাজারে নিয়ে আসার চেষ্টা করবে তারা।

Advertisement

উল্লেখ্য, হু-এর তরফে জানানো হয়েছিল এখনও পর্যন্ত ইবোলার ৫ রকম প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে। এদের মধ্যে ৩টি ভীষণ রকম সংক্রামক। এই তিন স্ট্রেনের সংক্রমণে মৃত্যুহারও অনেক বেশি। তাই এই তিনটি ভ্যারিয়েন্টকে ঠেকাতেই টিকা আনার প্রস্তুতি শুরু করল সিরাম ইনস্টিটিউট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন