ফের আকাশপথে বিপর্যয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে কপালজোরে রক্ষা পেল বিমান। মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির জেরে চাষের জমিতে জরুরি অবতরণ করল প্রশিক্ষণ বিমান। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ঘটনায় বিমানটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হলেও পাইলট রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০ টা নাগাদ উত্তরপ্রদেশের ধনিপুর বিমানবন্দর থেকে প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল পাওনিয়র অ্যাভিয়েশন সংস্থার এক প্রশিক্ষন বিমান। তবে আকাশে ওড়ার অল্প সময়েই কয়েকশো ফুট উপরে ওঠে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তবে রানওয়েতে ফিরে আসার মতো সুযোগ পায়নি বিমানটি। গুরুতর এই পরিস্থিতিতে জনবহুল এলাকা এড়িয়ে অবতরণের জন্য একটি চাষের জমি বেছে নেন পাইলট।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে এসেছে। জরুরি অবতরণের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এদিকে হঠাৎ গ্রামের মধ্যে বিমান অবতরণের ঘটনায় ভিড় জমান স্থানীয়রা। বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় থানা ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার করেন পাইলটদের। বিমানবন্দরের পরিচালক সত্যব্রত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে এসেছে। জরুরি অবতরণের বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞদের একটি কারিগরি দল বিমানটির ব্ল্যাক বক্স এবং ইঞ্জিনের যন্ত্রাংশ পরীক্ষা করবে। জরুরি অবতরণের পর বিমানে দুই পাইলটই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে