সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর নির্বাচন কমিশনের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে কারচুপি, ত্রুটির অভিযোগ জমা পড়েছিল৷ কিন্তু সেই সব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ জমা দিতে ব্যর্থ অভিযোগকারীরা, শনিবার এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি৷ তিনি এও জানিয়ে দিলেন, ভবিষ্যতে সব ভোট ইভিএমেই হবে৷ সঙ্গে থাকবে ভিভিপ্যাট৷ ইভিএমে ভোট হলে স্বচ্ছতা বজায় থাকবে, মত কমিশনের৷
ECI throws opens the challenge to all national & state political parties from 3 June onward: CEC pic.twitter.com/Dz3qPgyTBS
Advertisement— ANI (@ANI_news) May 20, 2017
Advertisement
ইভিএমে কারচুপি করে দেখাতে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আসার জন্য চ্যালেঞ্জ জানায় নির্বাচন কমিশন৷ শনিবার কমিশন ঘোষণা করল, আগামী ৩ জুন থেকে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলগুলি ইভিএম হ্যাক করে দেখাক৷ এর জন্য ২৬ মে বিকেল ৫টার মধ্যে কমিশনের কাছে তিনজন করে প্রতিনিধির নাম জমা দিতে হবে আগ্রহী রাজনৈতিক দলগুলিকে৷ ইভিএম হ্যাক বা নিয়ন্ত্রণ করে ভোটে কারচুপি করা সম্ভব বলে কয়েকটি রাজনৈতিক দল দাবি করে৷ কিন্তু এদিন সব অভিযোগ উড়িয়ে নাসিম জাইদি বলেন, ইভিএম একটি ‘ওয়ান টাইম প্রোগ্রামেবল’, তার মধ্যে কোনও ওয়াই-ফাই চিপ নেই৷ তাই ইভিএমে ‘ট্রোজ্যান হর্স’ ঢোকানো সম্ভব নয়৷ ফলে যে কোনও বোতাম টিপলে একটিই চিহ্নে ভোট পড়বে, এমন কারচুপি করা সম্ভব নয়৷ মানুষের ভরসা অটুট রাখতেই কমিশন এই ‘ওপেন চ্যালেঞ্জ’-এর ডাক দিল বলে জানান নাসিম জাইদি৷
#WATCH Press conference of Election Commission of India in Delhi https://t.co/xLN5cnH5zO
— ANI (@ANI_news) May 20, 2017
সর্বশেষ খবর
-
দেবী শাঁখা পরেন বাঁকুড়ায়, কলসে দূর হয় ‘বন্ধ্যাত্ব’, পশ্চিম বর্ধমানের এই পুজোয় তিনদিনই হয় ছাগবলি
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত