সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র তাঁর কাজে নাক গলাচ্ছে৷ তাঁর আনা এই অভিযোগে সুপ্রিম কোর্টকে পাশেই পেল অরবিন্দ কেজরিওয়াল৷ বুধবার দেশের শীর্ষ আদালত জানায়, নির্বাচিত সরকারের হাতেও কিছু ক্ষমতা দেওয়া উচিত৷ নচেৎ সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয়৷ ১৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়৷
২০১৫ ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে আম-আদমি-পার্টি৷ তবে নির্বাচনে তিনটি আসন হারায় কেজরির দল৷ এদিকে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে দিল্লি লেফটেন্যান্ট গর্ভনর পদে দায়িত্ব নেন নাজিব জঙ৷ কেজরির অভিযোগ সরকারের সমস্ত কাজেই মাথা ঘামাচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর৷ অভিযোগ তাঁর সরকারে যে কোনও সিদ্ধান্তে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছেন নাজিব৷ এমনকি আমলা নিয়োগের ক্ষেত্রেও তিনি নাক গলাচ্ছেন৷
তবে এক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্য, দিল্লি কোনও রাজ্য নয়, কেন্দ্র শাসিত অঞ্চল৷ তাই তাঁর হাতে বিশেষ ক্ষমতা রয়েছে৷ আপ সরকার ও লেফটেন্যান্ট জেনারেলের এই যুদ্ধে গত আগস্ট মাসে লেফটেন্যান্ট গভর্নরের পক্ষেই সায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট৷ দিল্লি হাই কোর্ট জানায়, লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রের প্রতিনিধি৷ তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে৷ এরপরই দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেজরি৷ বুধবার ছিল সেই মামলারই শুনানি৷ এদিন শীর্ষ আদালতে কেজরির দাবিকে কিছুটা হলেও সমর্থিত হয়েছে৷ তবে শেষ পর্যন্ত মামলা কোন পথে যায় সেটাই এখন দেখার৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের