সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে কালো টাকার কারবার রুখতে নোট বাতিলের মতো ঝুঁকিবহুল সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী৷ তারপরও অবশ্য কালো টাকায় লাগাম পড়েনি৷ নিয়মের ফাঁক গলেই সাদা হচ্ছে কালো টাকা৷ এবার কালো টাকা আটকাতে জনগণকেও শামিল হতে আহ্বান জানালো সরকার৷
নোট বাতিলের পর থেকেই দেশে সক্রিয় কালো টাকা সাদা করার চক্র৷ কখনও তাতে শামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা৷ সে বিষয় কঠোর হয়েছে প্রশাসন৷ নোট বাতিলের পর থেকে ব্যাপক হারে অভিযান চালাচ্ছে আয়কর দফতর৷ পাকড়াও হচ্ছে কালো টাকার কারবারিরা৷ উদ্ধার হচ্ছে কোটি কোটি কালো টাকা৷ তবে এবার এই পুরো প্রক্রিয়ায় সাধারণ মানুষকেও যোগ দিতে আহ্বান জানাল প্রশাসন৷ রাজস্ব সচিব হাসমুখ আধিয়া শুক্রবার সাধারণের উদ্দেশ্যে জানান, কোথাও কালো টাকার খোঁজ পেলেই সরকারকে জানানো হয়৷ ইমেল মারফত এই খবর জানাতে বলা হয়েছে৷ blackmoneyinfo@incometax৷gov৷in এই ইমেল আইডিতে খবর দিলেই ওয়াকিবহাল হবে সরকার৷
এদিন রাজস্ব সচিব জানান, কেউ ব্যাঙ্কে টাকা জমা দিচ্ছে মানেই যেন না ভাবে যে সমস্ত কালো টাকা সাদা হচ্ছে৷ শনিবারই একটি নয়া প্রকল্পের চালু হবে৷ যাতে আরও বিপাকে পড়বে কালো টাকার কারবারিরা৷ তবে এই অভিযান যেমন সরকারের তেমন যেন সাধারণ মানুষেরও হয়ে ওঠে সেই উদ্যোগ নিল সরকার৷
সর্বশেষ খবর
-
তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ কবে? স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেকদের
-
‘জীবনে শর্টকাট নিও না…’, রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা প্রধানমন্ত্রীর
-
২৫ সপ্তাহেই প্রসব যন্ত্রণা! শান্তিপুরে একসঙ্গে চার সন্তানের মা হলেন বধূ, তারপর…
-
ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্রেফ হাসিনা-কেন্দ্রিক করে লাভ নেই
-
‘ভারতকে এর মূল্য চোকাতে হবে’, মার্কিন আদালতে আদানির স্বস্তিতে মোদিকে তোপ রাহুলের