জম্মু ও কাশ্মীরে সেনার বড় সাফল্য, খতম ৫ জঙ্গি

হান্ডওয়ারা ও বারামুলায় রাতভর অভিযান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৩:০৭

options
link
জম্মু ও কাশ্মীরে সেনার বড় সাফল্য, খতম ৫ জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে সেনার বড় সাফল্য। এক ধাক্কায় পাঁচ জঙ্গিকে খতম করল সেনা। হান্ডওয়ারায় সেনা ঝাঁঝরা করে দেয় তিন লস্কর জঙ্গিকে। বারামুলায় নিহত হয় ২ জঙ্গি।

Advertisement

[খুন নয় আত্মহত্যা, নাহারগড় দুর্গের ঘটনায় রিপোর্ট ফরেনসিকের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেনার কাছে খবর ছিল লস্কর জঙ্গিরা হান্ডওয়ারায় ঘাঁটি গেড়েছে। সেইম সূত্র ধরে রবিবার রাতে হান্ডওয়ারায় অভিযান চালায় সেনাবাহিনী। বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে একাধিক এলাকায় চলে তল্লাশি। সেনার অপারেশনে কার্যত বেসামাল হয়ে পড়ে লস্কর জঙ্গিরা। শুরু হয় এনকাউন্টার। জঙ্গিরা পালটা জবাব দিলেও বেশিক্ষণ পেরে উঠতে পারেনি। ভোর রাতে তিন জঙ্গিকে খতম করে সেনা। তবে জঙ্গিরা অবশ্য সেনাবাহিনীর তেমন ক্ষতি করতে পারেনি। হান্ডওয়ারার পাশাপাশি বারামুলাতেও রবিবার বিকেল থেকে শুরু হয় সেনা অভিযান। সেখানে কয়েক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। শেষ পর্যন্ত দুই জঙ্গিকে খতম করে সেনা এবং একজনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করে। ধৃত জঙ্গির থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র মিলেছে। তাকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। সোমবার সকালেও দুজায়গায় তল্লাশি জারি রাখে সেনাবাহিনী।

Advertisement

[কিমের ক্ষেপণাস্ত্র থামানোর মহড়ায় নামল আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া]

সাম্প্রতিক সময়ে উপত্যকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৫ জঙ্গিকে নিকেশ করার ঘটনা বেনজির। সেনা সূত্রে খবর, জঙ্গি বিরোধী অভিযান আরও তীব্র করা হবে। জঙ্গি নিকেশে অপারেশন জারি থাকলেও গত কয়েক মাসে সেনার উপর হামলার ঘটনায় উত্তোরত্তর বাড়ছে। এই পরিস্থিতিতে সেনার এই প্রত্যাঘাত বাহিনীর মনোবল আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.