সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা পারে না দিল্লি সরকার, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, তা পারেন স্বঘোষিত ‘পরিবেশ বাবা’৷ এক যজ্ঞেই রাজধানীর বায়ুমণ্ডলের বিষ নির্মূল করে দেবেন৷ এমনই দাবি শ্রী শ্রী ১০০৮ অনন্ত বিভূষিত অদ্ভুত বাবা অরুণাগিরি মহারাজের৷
তাঁর মতে, তেত্রিশকোটি দেবী-দেবতাকে তুষ্ট করতে পারলেই দূষণের বিষক্রিয়া থেকে মুক্তি পাবে দিল্লি৷ এর জন্য প্রয়োজন যজ্ঞ৷ যা করতে হবে হিমালয় থেকে আনা দুষ্প্রাপ্য জড়িবুটি দিয়ে৷ তবেই বিষমুক্ত হবে রাজধানীর বায়ুমণ্ডল৷ পরিবেশ বাবার দাবি, প্রকৃতির রোষ থেকে বাঁচতে অন্যান্য দেশও যজ্ঞ করে থাকে৷ ভূমিকম্প, চিকুনগুনিয়া থেকে থেকে বাঁচতে যজ্ঞ করেছে জাপানও৷ আর জড়িবুটির কদর তো এখন বিজ্ঞানও বোঝে৷
তাই দিল্লিবাসীকে বাঁচাতে ময়দানে নামবেন তিনি৷ এক যজ্ঞেই শেষ করে দেবেন দিল্লির যাবতীয় দূষণ৷ পরিবেশ বাঁচাতে এভাবেই সারা ভারতে সচেতনতা ছড়িয়ে দিতে চান পরিবেশ বাবা৷ এই উদ্দেশ্যে বৈষ্ণোদেবী থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রাও শুরু করেছেন তিনি৷ নিজের বিশেষ ভক্তদের নিয়ে সওয়ার হয়েছেন মোবাইল-রথে৷

সর্বশেষ খবর
-
মহিলা মোর্চার বৈঠকে ‘হট্টগোল’ শোকজ হওয়া নেতার, বাধা দিতেই মারধর! চাঞ্চল্য সিতাইয়ে
-
‘নতুন ট্রফি দেখাতে চেয়েছিলাম…’, বাবার মৃত্যুর পর আবেগঘন পোস্ট মেসির, সান্ত্বনা রোনাল্ডোর
-
‘আল্লার গৌরব হোক’, হরমুজ সম্পূর্ণ আমেরিকার দখলে, ইরানকে হুঁশিয়ারি দিয়ে ঘোষণা ট্রাম্পের
-
ধৃত পাক চরের কাছে ফোর্ট উইলিয়ামের ছবি-ম্যাপ, স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক ফাঁস!
-
সংসদে সিপিএম সাংসদকে ‘লুঙ্গিওয়ালা’ কটাক্ষ! বিতর্কের মুখে কী সাফাই সুস্মিতা দেবের?