অপেক্ষার অবসান। এবার সরাসরি ইউপিআইয়ের মাধ্যমে ব্যাঙ্ক থেকে সঞ্চিত টাকা তুলে নিতে পারবেন ইপিএফও সদস্যরা। টাকা তোলা যাবে এটিএমের মাধ্যমেও। মঙ্গলবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ইউপিআই পেমেন্ট গেটওয়ের পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন। শীঘ্রই কয়েক সেকেন্ডে সরাসরি নিজেদের অ্যাকাউন্টে সঞ্চিত টাকা তুলে নিতে পারবেন গ্রাহকরা। যদিও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেননি তিনি।
আরও পড়ুন:
আসলে এতদিন পিএফ-এর টাকা তুলতে বেশ ঝক্কি সামলাতে হত। অনলাইনে ফর্ম ফিলাপ থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই পাওয়া যেত টাকা। আবার অনেক ক্ষেত্রে আবেদন না-মঞ্জুর হওয়ার আশঙ্কাও থাকত। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থাকে এবার সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে জমানো টাকা তোলার গতি বেশ কয়েক ধাপ সহজ হয়ে যাবে।
নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট জমানো পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে। এই জমা টাকার ওপর আগের মতোই নিয়মিত সুদ দেবে সংস্থা। মূলত চাকরি পরিবর্তনের সময় বা জরুরি প্রয়োজনে টাকা তোলা নিয়ে যে সমস্যা তৈরি হত, তা দূর করতেই এই উদ্যোগ।
কীভাবে টাকা ইউপিআই বা এটিএমের মাধ্যমে তোলা যাবে?
নতুন ব্যবস্থা চালু হলে ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই অ্যাকাউন্ট লিংক করা যাবে। যে কোনও সময় উমঙ্গ অ্যাপ বা ইপিএফের সাইটের মাধ্যমে নিজস্ব ইউএআন নম্বর এবং লগ ইন আইডি দিয়ে টাকা ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আবেদন করা যাবে। সেই আবেদনের পর দীর্ঘক্ষণ আর অপেক্ষা করতে হবে না। সঙ্গে সঙ্গেই সঞ্চিত টাকা চলে আসবে ইউপিআই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তারপর সেটিকে ইচ্ছামতো ব্যাবহার করা যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একযুগ পর ভাঙল গেইলের রেকর্ড! ঝড় তুলে টি-২০তে সর্বোচ্চ রানের নজির রাজস্থান তারকার
-
পায়ুদ্বারের খাঁজে সেলুনের কাটা চুল! সাবধান না হলে…
-
নীতীন বার্তার পরই নিচুতলায় কঠোর বিজেপি! শিবির-কর্মসূচির টাকা দিচ্ছে কে, হিসাব চেয়ে নির্দেশ পদ্মে
-
অবশেষে প্রকাশ্যে ফ্লাই দুবাইয়ের ‘হামলাকারী’ পাইলটের পরিচয়! কী উদ্দেশ্য ছিল অভিযুক্তর?
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর