সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে মুসলিম ও দলিতদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রাক্তন সেনাকর্মীরাও। এই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন একশোরও বেশি প্রাক্তন সেনাকর্মী। চিঠিতে সামগ্রিকভাবে দেশে যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে ও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠেছে, তা নিয়েও সরব হয়েছেন তাঁরা। প্রাক্তন সেনাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন, ভারতের বৈচিত্র্যই দেশের আসল শক্তি।
[সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাল এসবিআই ]
গত মে মাসে পশুবাজারগুলিতে গবাদি পশু বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশিকা জারি করে মোদি সরকার। এরপর থেকেই দেশ জুড়ে ‘স্বঘোষিত গো-রক্ষক’দের তাণ্ডব বেড়েছে। বিভিন্ন রাজ্যে গো-মাংস গুজবে গণপিটুনির শিকার হয়েছেন বহু নিরীহ মানুষ। ঘটেছে একের পর এক মৃত্যুর ঘটনা। আর আক্রান্তদের বেশিরভাগই মুসলিম ও দলিত সম্প্রদায়ের মানুষ। হরিয়ানায় চলন্ত ট্রেনে জুনেইদ খান নামে এক কিশোরের মৃত্যুর পরই গণপিটুনির প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন নামেন নাগরিক সমাজের একাংশ। দেশের ১১টি শহরের আলাদাভাবে জমায়েত করে গণপিটুনির প্রতিবাদ জানায় মানুষ। এই হত্যার বিরুদ্ধে স্লোগান ওঠে ‘নট ইন মাই নেম’। এবার গণপিটুনির প্রতিবাদে সেই আন্দোলনকে সমর্থন জানালেন প্রাক্তন সেনাকর্মীরাও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তাঁরা বলেছেন, ‘আমরা যদি সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষতা ও ব্যক্তি স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় উদ্যোগী না হই, তাহলে সেটা দেশের সঙ্গে চরম অন্যায় করা হবে। আমাদের বৈচিত্রই আমাদের সবথেকে বড় শক্তি। বর্তমান সমাজে লাগাতার স্বাঘোষিত গো-রক্ষকদের হামলার শিকার হচ্ছেন নিরীহ মানুষ। এভাবে দলিত ও মুসলিমদের উপর হামলার তীব্র নিন্দা করা হচ্ছে।’
[দুর্নীতিগ্রস্ত সরকারি আমলাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ মোদি সরকারের]
তবে শুধু প্রধানমন্ত্রীকেই নয়, সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার প্রাক্তন অফিসাররা। এক প্রাক্তন সেনাকর্মী বলেন, সেনাবাহিনী দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তত্ত্বেও বিশ্বাস রাখে। সেনাবাহিনীতে ধর্ম-বর্ণ বা ভাষার ভিত্তিতে কোনও বিভাজন নেই।
[সাবধান! ভারতে হানা দিয়েছে মারণ ‘ব্লু হোয়েল গেম’, মৃত কিশোর]
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের