ফেসবুক সহায়, নাবালিকা বিবাহ প্রমাণ করে মুক্তি তরুণীর

কীভাবে নিজের যুক্তি প্রমাণ করলেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ০৮:১৯

options
link
ফেসবুক সহায়, নাবালিকা বিবাহ প্রমাণ করে মুক্তি তরুণীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনা করতে চেয়েছিল কিশোরী। কিন্তু ভাগ্য সহায় ছিল না। পরিবারের চাপে এক মদ্যপকে বিয়ে করে সংসারী হতে হয়েছিল। কিন্তু শেষমেশ সে বন্ধন কেটে বেরিয়ে আসতে পেরেছেন তিনি। সহায় হয়েছে ফেসবুক। সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমেই আদালতের সামনে নাবালিকা বিবাহের ঘটনা প্রমাণ করে দেন রাজস্থানের বছর উনিশের তরুণী সুশীলা বিষ্ণোই।

Advertisement

[ আপনার আধার নম্বরটি কি বৈধ? রইল সেটা জানার পদ্ধতি ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১০ সালে যখন সুশীলার বিয়ে হয় তখন তাঁর বয়স মোটে ১২ বছর। পুরোটাই বেআইনি। কিন্তু অত্যন্ত গোপনে কাজকর্ম সারা হয়। সায় ছিল সুশীলার মা-বাবারও। বিয়ের পরও পড়াশোনা করতে চেয়েছিল সুশীলা। কিন্তু সে আর হয়নি। পরিবারের চাপে জোর করে সংসার করতে হয় তাঁকে। কিন্তু শেষমেশ আর পেরে ওঠেননি। মদ্যপ স্বামীর সঙ্গে ঘর করতে করতে তিতিবিরক্ত হয়ে বাড়ি ছেড়েছিলেন। আশ্রয় নিয়েছিলেন এক হোমে। সেখান থেকে শুরু হয় আইনি যুদ্ধ। সাহায্য করেন এক সমাজকর্মী। কিন্তু তাতে চাপ কমেনি বরং বেড়েছে। নাবালিকা অবস্থায় যে সুশীলার বিয়ে হয়নি তা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিল সুশীলার শ্বশুরবাড়ির লোক। হুমকি দেওয়া থেকে ভয় দেখানো কোনও কিছুই বাকি ছিল না। কিন্তু পিছু হটেননি সুশীলা। অবশেষে সহায় ফেসবুক। বিয়ের সময় সুশীলার স্বামীর বহু বন্ধুরা তাঁদের অভিনন্দন জানিয়েছিল। সেই বার্তা রাখা ছিল সোশ্যাল মিডিয়ায়। সুশীলা আদালতের সামনে তা দেখান। আদালত নিঃসংকোচে মেনে নেয় যে, নাবালিকা অবস্থাতেই তার বিয়ে হয়েছিল। ফলে যা প্রমাণ হওয়ার হয়ে গেল।

Advertisement

[  হিন্দুদেরই নিশানা করা হচ্ছে, বাজি নিষিদ্ধকরণে এবার সরব রামদেব ]

ইতিমধ্যেই নাবালিকা স্ত্রীর সঙ্গে সহবাসকে ধর্ষণের সমতুল অপরাধের তকমা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে নাবালিকা বিবাহ নিষিদ্ধ হলেও, ১৫ বছরের উপর নাবালিকা স্ত্রীর ক্ষেত্রে সহবাসে সম্মতি প্রদানের ছাড় রাখা হয়ে হয়েছিল। স্বাভাবিকভাবে যা ১৮ বছর হওয়া উচিত। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এই ব্যতিক্রম তুলে দিয়েছে। সম্মতি প্রদানের বয়স ১৮ থেকে নিচে নামানো যাবে না বলেই জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.