সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। বেশ কয়েকবার সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধানসূত্র কিছু বেরোয়নি। এর জেরে সোমবার সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের সমর্থনে অনশন করার ঘোষণা করেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের দলের প্রত্যেক সদস্যকেও কৃষকদের সমর্থনে এই কাজ করার অনুরোধ জানিয়েছেন। এই সব ঘটনার ঘনঘটায় উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। ঠিক তখনই চাঞ্চল্যকর একটি ভিডিও পোস্ট করে বামেদের প্রবল সমালোচনা করলেন বিজেপির আইটি সেলে ( IT Cell)’র প্রধান অমিত মালব্য। ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যেও।
Shameful behavior at the ‘farmer protest’, with women singing ‘Modi Mar Jaa Tu’!
AdvertisementIs this all that the Communist parties of India capable of? pic.twitter.com/6QkQ6ksxEa
Advertisement— Amit Malviya (@amitmalviya) December 13, 2020
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ওই বিজেপি নেতার শেয়ার করা ভিডিওতে বাম কৃষক সংগঠনের মহিলা সদস্যদের একটা গান করতে শোনা যাচ্ছে। যে গানের প্রতিটি লাইনের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)’র মৃত্যুকামনা করা হচ্ছিল। বলা হচ্ছিল, ‘মোদি তুই মরে যা (Modi Mar Jaa Tu)’। একজন প্রৌঢ়া দাঁড়িয়ে সেই গানটি করছিলেন আর তাঁর আশপাশে বসে থাকা অনেক মহিলা তাতে গলা মেলাচ্ছিলেন।
[আরও পড়ুন: শিখদের সঙ্গে মোদির সম্পর্ক কেমন? কৃষক আন্দোলনের মাঝেই ২ কোটি শিখকে মেল IRCTC’র ]
রবিবার ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অমিত মালব্য (Amit Malviya) লিখেছেন, ‘কৃষকদের আন্দোলনে খুবই লজ্জাজনক ব্যবহার। মহিলারা মোদি তুই মরে যা বলে গান গাইছেন। এই ধরনের কাজই কি শুধু ভারতের কমিউনিস্ট পার্টিগুলো করতে পারে?’
[আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে বড়সড় ঘোষণা করল SBI]
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!