সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত জম্মু ও কাশ্মীর৷ সেনা সূত্রে খবর, উপত্যকার পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের৷ শুক্রবার সকাল থেকে চলা এই লড়াইয়ে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷
[কাশ্মীর নয়, ইসলামের জন্য লড়াইয়ের ডাক হিজবুল নেতার]
জানা গিয়েছে, পুলওয়ামার বটনুরের লস্সীপোরা এলাকায় একটি সেনা দলের উপর আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ শুরু হয় লড়াই৷ তবে জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয় জঙ্গিরা বলে জানিয়েছেন এক আধিকারিক৷ হামলাকারীরা ইসলামিক জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুলওয়ামায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় ২ লস্কর জঙ্গি৷ এছাড়াও গত বুধবার, কুপওয়ারায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয় দুই জঙ্গি৷ জঙ্গিসংগঠন হিজবুলের নেতা বুরহান ওয়ানি সেনার হাতে নিকেশ হওয়ার পর থেকেই বেড়ে চলেছে জঙ্গি হানা৷
[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]
গতকাল ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য গোটা হিন্দুস্তানকে ইসলামের পতাকার তলায় নিয়ে আসার হুঙ্কার দিয়েছে বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি জঙ্গিদের সংগঠন হিজবুল মুজাহিদিনের নয়া নেতা জাকির রশিদ ভাট৷
[করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের