Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Pilot Smit Machhar

৩৪ হাজার ফুট উঁচুতে ছুরির কোপ, হাত-মাথায় গুরুতর আঘাত! কেমন আছেন ভারতীয় পাইলট?

ইজরায়েলি নাগরিক মোসায়েভ পেশায় একজন দন্ত চিকিৎসক। মার্কিন সংবাদমাধ্যম 'সিএনএন'কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ককপিটে গিয়ে তাঁরা দেখেন, হামলাকারী মচ্ছারের উপর বসে তাঁকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। দ্রুত তাঁকে নিরস্ত্র করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৭:০৯

options
link
৩৪ হাজার ফুট উঁচুতে ছুরির কোপ, হাত-মাথায় গুরুতর আঘাত! কেমন আছেন ভারতীয় পাইলট? zoom
মচ্ছার প্রায় ১৩ বছর ধরে বিমান চালাচ্ছেন। ছবি: সংগৃহীত।
Advertisement

প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে শুরু উত্তজেনা। সহ-পাইলটের ছুরির কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার (Indian Pilot Smit Machhar)। অথচ সেই অবস্থাতেও হাল ছাড়েননি তিনি। কোনও মতে ককপিটের দরজা খুলে দেন। এরপরই যাত্রী ও অন্য ক্রু-রা ভিতরে ঢুকে হামলাকারী ধরে ফেলে পরিস্থিতি সামাল দেন। ককপিটের ভিতর শিউরে ওঠা ছবির বর্ণনা দিয়েছেন বিমানেরই এক যাত্রী ড. শোতা মোসায়েভ। মাঝআকাশে তিনিই ওই ভারতীয় পাইলটের চিকিৎসা করেন।

ইজরায়েলি নাগরিক মোসায়েভ পেশায় একজন দন্ত চিকিৎসক। মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ককপিটে গিয়ে তাঁরা দেখেন, হামলাকারী মচ্ছারের উপর বসে তাঁকে ছুরি দিয়ে কোপাচ্ছেন। দ্রুত তাঁকে নিরস্ত্র করা হয়।চিকিৎসকের দাবি, মচ্ছারের মাথা ও দুই হাতে গভীর ক্ষত ছিল। ছুরির কোপে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। প্রচুর রক্তক্ষরণও হচ্ছিল। এক পর্যায়ে তিনি নাকি জ্ঞানও হারিয়ে ফেলেন। মোসায়েভ বলেন, “পাইলটের শরীরজুড়ে ছিল অসংখ্য ক্ষত। তাঁর মাথা ও হাত এমনভাবে চিরে গিয়েছিল যে প্রায় দ্বিখণ্ডিত হওয়ার মতো অবস্থা। তাঁর অবস্থা ছিল গুরুতর। কিন্তু সংকটজনক হয়তো বলা যাবে না। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছিল। চিকিৎসকের মতে, বেশি দেরি হলে তাঁকে বাঁচানো কঠিন হয়ে যেতে পারত। দুবাই-তেল আভিভগামী ওই বিমানে মোসায়েভ একমাত্র চিকিৎসক ছিলেন। প্রাথমিকভাবে তিনিই মচ্ছারের চিকিৎসা করেছিলেন এবং তাঁকে বাঁচিয়ে রেখেছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মচ্ছার প্রায় ১৩ বছর ধরে বিমান চালাচ্ছেন। ১০ বছর তিনি ‘স্পাইসজেটে’র সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি যোগ দেন ‘ফ্লাই দুবাই’তে। ক্যাপ্টেন হিসাবে চার বছরেরও বেশি সময় ধরে এই বিমানসংস্থায় কর্মরত। সব মিলিয়ে প্রায় ১০ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে মচ্ছারের। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতে নিজে ছুরির কোপে গুরুতর আহত হয়েও যেভাবে যাত্রীদের রক্ষায় অটল ছিলেন, সেই সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.