Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Flydubai Flight

‘ভারত গর্বিত’, ১৭৪ প্রাণ বাঁচানো ‘হিরো’ ভারতীয় পাইলটকে কুর্নিশ মোদির, প্রশংসায় নেতানিয়াহু

ক্যাপ্টেন স্মিত মচ্ছার সংযুক্ত আরব আমিরশাহী সরকারের মালিকানাধীন স্বল্পব্যয়ী বিমান সংস্থা 'ফ্লাইদুবাই'-এ চার বছর ধরে কর্মরত। এর আগে তিনি দীর্ঘ ১০ বছর স্পাইসজেটে কাজ করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১২:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১২:০৩

options
link
‘ভারত গর্বিত’, ১৭৪ প্রাণ বাঁচানো ‘হিরো’ ভারতীয় পাইলটকে কুর্নিশ মোদির, প্রশংসায় নেতানিয়াহু zoom
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্যাপ্টেন স্মিত মচ্ছার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
Advertisement

৯/১১-এর মতো ভয়ংকর হামলা প্রায় নিশ্চিত! বিমানে থাকা ১৭৪ জন যাত্রী তো বটেই, আরও শয়ে শয়ে মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা। সে সময়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতার নিদর্শন রাখেন তিনি। সতীর্থের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় লড়ে গিয়ে বাঁচান অগুণতি প্রাণ। সেই ‘হিরো’ ভারতীয় পাইলট স্মিত মচ্ছারকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “ভারত গর্বিত।” শুধু তাই নয়, ভারতীয় ওই পাইলটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

বৃহস্পতিবার মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছার একজন বীর। চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ভারত গর্বিত।’ একইসঙ্গে ক্যাপ্টেন মচ্ছারের দ্রুত আরোগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নেতানিয়াহু তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি পালটা লড়াই ও প্রতিরোধ গড়ে তোলেন। ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রী ও ক্রু-রা হামলাকারীকে কাবু করতে সক্ষম হন। আকাশে ভয়াবহ এক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ইজরায়েলি নাগরিক-সহ অনেকের জীবন বাঁচিয়েছেন তিনি।’ ক্যাপ্টেন স্মিত মচ্ছারকে ‘হিরো’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পাইলট অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিলেন। তা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এটি সত্যিই বিস্ময়কর ব্যাপার। এক অর্থে তিনি একজন বীর।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যাপ্টেন স্মিত মচ্ছার সংযুক্ত আরব আমিরশাহী সরকারের মালিকানাধীন স্বল্পব্যয়ী বিমান সংস্থা ‘ফ্লাইদুবাই’ (Flydubai Flight)-এ চার বছর ধরে কর্মরত। এর আগে তিনি দীর্ঘ ১০ বছর স্পাইসজেটে কাজ করেছেন। তাঁর ‘লিঙ্কডইন’ প্রোফাইলের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭ বিমানের বাণিজ্যিক উড়ানে ক্যাপ্টেন মাচ্ছারের ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসাবেও কাজ করেছেন। তাঁর মোট উড়ান সময় ৯ হাজার ৭৫০ ঘণ্টারও বেশি।

বুধবার সকালে ‘ফ্লাই দুবাই’য়ের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝআকাশে আচমকা জরুরি সংকেত পাঠানো হয়। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’-এর  প্রতিবেদন অনুযায়ী বিমানটি প্রথমে ‘৭৭০০’ স্কোয়াউক কোড’ প্রেরণ করে, যা সাধারণ জরুরি অবস্থার ক্ষেত্রে ব্যবহৃত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি সংকেত। এর কয়েক সেকেন্ড পর বিমানটি থেকে ‘৭৫০০ ট্রান্সপন্ডার কোড’ প্রেরণ করা হয়। সাধারণত উড়ান হাইজ্যাক হলে এই সংকেত পাঠানো হয়। তারপরই বিমানটি যাত্রাপথ বদল করে সৌদির অভিমুখে উড়তে থাকে। এরপরই উদ্বেগ তৈরি হয়।

বিমানের চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালান সহ-পাইলট। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। প্রায় দু’মিনিটে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটি। তবে শেষ পর্যন্ত বিমানে থাকা অন্যান্য পাইলট এবং বিমানকর্মীরা পরিস্থিতি সামাল দেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রক্তে ভেসে যাচ্ছিল ককপিট। গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ইতিমধ্যেই হামলাকারী সহ-পাইলটকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ক্যাপ্টেন স্মিত মচ্ছার সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.