কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ দুই জঙ্গি

গুলির লড়াই এখনও থামেনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ০৬:২৩

options
link
কাশ্মীরে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, নিকেশ দুই জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সীমান্তে ফের শুরু হয়েছে গুলির লড়াই। এবারও জঙ্গিদের নিশানায় কাশ্মীরের কুপওয়ারা। এই জেলার কালারুস এলাকায় দু-তিনজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় বর্ডার সিকিউরিটি ফোর্স। তারপরই শুরু হয় গুলিবর্ষণ। ঘটনায় এখনও পর্যন্ত দুই জঙ্গিকে খতম করেছে সেনা। গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মী বলে খবর।

Advertisement

[মণিপুরে সরকার গড়তে বিজেপিকে আহ্বান রাজ্যপালের]

প্রাথমিক খবরে জানা যায়, বুধবার সকালে কুপওয়ারার কুনান্নদ-হায়হামা এলাকায় প্রথম গুলির লড়াই শুরু হয়। এই ঘটনায় গোটা গ্রামকে সিল করে দেওয়া হয়েছে। যাতে কোনও অনুপ্রবেশকারী কোনওভাবে পালিয়ে যেতে না পারে। শ্রীনগরের এক সেনা মুখপাত্র জানান, গুলির লড়াই এখনও থামেনি। এলাকায় চিরুনি তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে তবেই বিস্তারিত তথ্য জানানো হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[২০১৯-এর লোকসভা ভোটেও উঠবে মোদি ঝড়, বলছেন মার্কিন বিশেষজ্ঞরা]

উল্লেখ্য, সন্ত্রাস জর্জরিত উত্তর কাশ্মীরের কুপওয়ারায় গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন এক মেজর। নিকেশ হয় তিন জঙ্গি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.