সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি শেষ হয়েছে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। আর দুর্দান্তভাবে সেই যুব বিশ্বকাপের আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। এর পাশাপাশি গোটা দেশে ফুটবলকে জনপ্রিয় করে তোলার জন্য সর্বভারতীয় ফুটবল সংস্থার ‘মিশন ১১ মিলিয়ন’ প্রজেক্ট এবং কলকাতায় এআইএফএফ-এর সেন্টার অব এক্সেলেন্স তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করলেন তিনি। পাশাপাশি এদেশে ফুটবলের উন্নতির জন্য ফিফার তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।
[পণের দাবিতে পুড়িয়ে খুন বধূকে, ফুলবাগানে চাঞ্চল্য]
এর আগে বাংলার আতিথেয়তায় মুগ্ধ হয়ে একইরকম একটি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠিয়েছিল ফিফা। রাজ্যে ফুটবল উৎকর্ষ কেন্দ্র গড়তে ১১ মিলিয়ন ডলার দেওয়ার কথা সেই চিঠিতেই জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। যুব বিশ্বকাপের ফাইনাল-সহ যে ম্যাচগুলি হয়েছে তার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন জিয়ানি। জুরিখ থেকে পাঠানো চিঠিতে তিনি মমতার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিলেন। ইকো পার্কের ‘গালা ডিনার’, রাজ্যের সংস্কৃতি এবং মুখ্যমন্ত্রীর আন্তরিকতাকে ফিফা সভাপতি অবিস্মরণীয় বলে উল্লেখ করেছেন।
[গরুর ক্ষতি করার সাহস কারও নেই, হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের]
প্রসঙ্গত, রাজারহাটে উৎকর্ষকেন্দ্র তৈরির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) ইতিমধ্যে ১৫ একর জমি দিয়েছে রাজ্য সরকার। মমতার উদ্যোগে নিউটাউনের অ্যাকশন এরিয়া ২-তে তৈরি হবে সেই উৎকর্ষকেন্দ্র। তার জন্য ১ টাকার বিনিময়ে লিজে ১৫ একর জমি বরাদ্দ করেছে সরকার। এই জমিতেই তৈরি হবে ‘ন্যাশনাল ফুটবল সেন্টার ফর এক্সেলেন্স’। রাজ্যের ওই উৎকর্ষ কেন্দ্রে প্রশিক্ষণকেন্দ্র তৈরির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামও তৈরি হবে। এআইএফএফ-এর ওই উৎকর্ষ কেন্দ্র তৈরি করার কথা। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের যে ক’টি খেলা কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হয়েছে, ফাইনাল-সহ তার সব ক’টিই উৎকৃষ্ট মানের হয়েছে বলে বর্ণনা করেছে ফিফা। সেজন্য সব মহলের প্রশংসাও কুড়িয়েছে এ রাজ্য।
[বাংলার সংস্কৃতিকে দুনিয়ার সামনে তুলে ধরবে কলকাতা চলচ্চিত্র উৎসব]
সর্বশেষ খবর
-
জাতিবিদ্বেষী কটাক্ষ, ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা! ‘শাস্তি’ অধ্যাপককে, ক্ষমা চাইল বম্বে আইআইটি
-
অভাব অনটন, বিবাহে বাধা? ‘পুরট্টাসি সানি’ পুজোয় দূর হবে বিঘ্ন, জানাচ্ছে শাস্ত্র
-
মাতৃত্বের পর চেহারা নিয়ে লাগাতার কটাক্ষ ক্যাটরিনাকে, শার্ট খুলে সলমন প্রতিবাদ করতেই ক্ষমাপ্রার্থী কে?
-
ফ্রিজ হওয়া তিন অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, প্রতীক খুইয়েও হাই কোর্টে স্বস্তি মমতা তৃণমূলের
-
ক্রিকেট কেরিয়ার শেষ! এবার রাজনীতির ময়দানে নামছেন শামি?