সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে একটাই মোবাইল। সেটা পালা করে নিয়ে গেম খেলত দুই ভাই। তাই হল কাল। ১১ বছরের ভাইকে খুন করল ১৬ বছর বয়সী দাদা। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে।
ঘটনার সূত্রপাত সোমবার। দুই ভাই মোবাইল (Mobile Game) নিয়ে অনলাইন গেম খেলছিল। তখনই দু’জনের মধ্যে ঝামেলা বাঁধে। ছোট ভাই মোবাইল দিতে চায়নি দাদাকে। তাতেই রেগে যায় দাদা। ভাইয়ের মাথায় পাথর দিয়ে আঘাত করে সে। অজ্ঞান হয়ে যায় কিশোরটি। তখন ভাইয়ের পায়ে তার দিয়ে পাথর বেঁধে দেয় দাদা। তারপর কাছের একটি কুয়োয় ভাইকে ফেলে দেয় সে। জানা গিয়েছে, ঘটনার সময়ে আশপাশে কেউ ছিল না।
[আরও পড়ুন: বার্ষিক বেতন প্রায় ৮০ কোটি! দেশের সবচেয়ে ‘দামি’ CEO ইনফোসিসের সলিল পারেখ]
খেদা টাউন থানার সাব ইনস্পেক্টর এস পি প্রজাপতি জানিয়েছেন, বুধবার পরিবারের তরফে অভিযোগ করা হয়। তারপরেই ঘটনাস্থলে যায় পুলিশ। কুয়ো থেকে মৃতের দেহ উদ্ধার করা হয়। ওই নাবালকের বিরুদ্ধে খুনের (Minor Murder) মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে জানা গিয়েছে, ওই পরিবারের আদি বাড়ি রাজস্থানের বাঁশওয়ারা জেলায়। তাঁরা চাষের কাজ করেন। রোজগারের আশায় তাঁরা গুজরাটে এসেছিলেন। গ্রামের বাইরের দিকে তাঁরা কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: পরপর দলত্যাগে জীর্ণ কংগ্রেসে অক্সিজেন, যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রভাবশালী ব্রাহ্মণ নেতা]
সর্বশেষ খবর
-
গ্রিন সিটি হবে বর্ধমান, বিগত সরকারের আবর্জনা সাফ করতে কোদাল-ঝাঁটা হাতে পথে মন্ত্রী
-
মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ, পূর্বে ফ্রান্সে মুখ থুবড়ে পড়ল বিমান, মৃত অন্তত ১১
-
বিশ্বকাপে লজ্জার বিদায়ের শাস্তি! বাতিল চার্টার্ড বিমান, নিজেদের টাকায় দেশে ফিরছেন ফুটবলাররা
-
কালীঘাটে পুজো দিয়ে শুভেন্দুর প্রশংসায় অনুপম খের, শমীক সাক্ষাতে কী কথা হল অভিনেতার?
-
প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ-রাস্তা, আটকে শতাধিক পর্যটক! বিপর্যস্ত ভুটানও