West Bengal Budget 2026

রাজ্য বাজেটে বড় চমক! দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী স্বপন, শুভেন্দু বললেন, ‘এখনই কিছু বলব না’

শুধুমাত্র নির্মলা নন, দিল্লি সফরে বুধবার স্বপন দাশগুপ্ত বৈঠকে বসেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৮:৩০

options
link
রাজ্য বাজেটে বড় চমক! দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী স্বপন, শুভেন্দু বললেন, ‘এখনই কিছু বলব না’

রাজ্যে পালাবদলের পর প্রথম বাজেট অধিবেশন। আগামী ২২ জুন বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026) পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dashgupta)। হাতে সময় কম, এই মুহুর্তে রাজ্যের অর্থ দপ্তরে খসড়া বাজেট তৈরির ব্যস্ততা তুঙ্গে। এই আবহেই দিল্লি উড়ে গেলেন বাংলার অর্থমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

Advertisement

তবে শুধুমাত্র নির্মলা নন, দিল্লি সফরে বুধবার স্বপন দাশগুপ্ত বৈঠকে বসেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গে। একদিকে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা। নতুন করে ক্ষমতায় এসেই জনস্বার্থের বিষয়টি মাথায় রেখে বাজেটে চমক দেওয়াও কার্যত চ্যালেঞ্জ সরকারের কাছে। তাই সেই বাজেট অধিবেশনের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও অশোক লাহিড়ীর কাছ থেকে বিশেষ পরামর্শ নিতেই দিল্লিতে বিশেষ বৈঠক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দিল্লির জোড়া বৈঠকে বাজেটের কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা খোলসা না করলেও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “বাংলায় দুর্বল রাজনীতি না করে শক্তিশালী করে তুলতে হবে অর্থনীতিকে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, শিল্পের প্রসার করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবেই নজরজদারি করতে হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার আসার পর পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন, এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। এদিকে বুধবার ফলতার জনকল্যাণ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ফের বলেন, “২২ তারিখ বাজেট আছে। বেকার যুবক যুবতীদের জন্য নানা কর্মসূচি নেওয়া হেব। শিল্পের বিকাশ হবে। কৃষকদের বিষয়টিও বিশেষভাবে নজর দেওয়া হবে।”তবে এখনই বাকি কিছু বলবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন