Nupur Sharma

হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়, বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের FIR

তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ বিজেপি নেত্রী নূপুর শর্মার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২২, ১৮:৩৬

options
link
হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়, বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের FIR

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ও হজরত মহম্মদকে (Hazrat Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। তাঁর ওই বক্তব্যের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছিল সম্প্রতি। যার পর নূপুর অভিযোগ করেন, তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এবার নুপুরের বিরুদ্ধেই এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ (Mumbai Police)।

Advertisement

গতকাল বিজেপি নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরের (Mohammed Zubair) ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, জুবেইর জ্ঞানবাপী মসজিদের মামলার উপর একটি টিভি ডিবেট শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নবি মহম্মদের (Prophet Muhammad) বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নূপুরকে। এর পর থেকেই তাঁকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কি এর প্রভাব পড়বে?]

শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে। ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ, ধর্মীয় ভাবাবেগে আঘাত-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নূপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামে এক ব্যক্তি।

এদিকে বিজেপি নেত্রী আগেই দিল্লি পুলিশকে (Delhi Police) ট্যাগ করে একটি টুইট করেছেন। সেখানে তিনি  জানান, যাবতীয় সমস্যার জন্য দোষী আসলে মহম্মদ জুবেইর। তিনিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। নেত্রী বা তাঁর পরিবারের কিছু হলে জুবেইর দায়ী থাকবেন।

Advertisement

[আরও পড়ুন: চলন্ত ট্রেনের সিঁড়িতে দাঁড়িয়ে স্টান্ট, হাত ফসকে পড়ে মৃত্যু ছাত্রের]

প্রসঙ্গত, কিছুদিন আগেই জ্ঞানবাপী মসজিদের ওজুখানায় প্রাপ্ত ‘শিবলিঙ্গ’ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের (HIndu Mandir) সহকারী অধ্যাপক রতন লাল (Ratan Lal)। গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। এরপর ৫০ বছরের অধ্যাপককে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। অবশেষে গ্রেপ্তার করা হয় তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.