সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল শর্মার টুইট ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে তা এখনও পিছু ছাড়ছে না তাঁর৷ উপরন্তু জানা যাচ্ছে কপিলের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল তাঁর তদন্ত এগিয়েছে এবং সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা ইরফান খানেরও৷ দোষী সাব্যস্ত হলে ৩ বছরের জেল হতে পারে এই অভিনেতাদের৷
সম্প্রতি কপিল টুইটে এক পুরসভার অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন৷ সেই টুইটের পরিপ্রেক্ষিতেই কপিলের বিরুদ্ধে অভিযোগ করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ কপিল তাঁর অফিস তৈরি করার সময় পুরসভার নির্দেশ পালন করেননি বলেই জানিয়েছিল নবনির্মাণ সেনা৷ এই অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের করা হয়৷ সেই এফআইআর-এ কপিল ছাড়াও ওই নির্দিষ্ট বিল্ডিংটির অন্যান্য ফ্ল্যাটের মালিকদের নামও রয়েছে, যাঁদের মধ্যে অন্যতম অভিনেতা ইরফান খান৷ অভিযোগ সত্যি প্রমাণ হলে এঁদের সবারই হাজতবাস হতে পারে এবং ২০০০ থেকে ৫০০০ টাকা জরিমানাও হতে পারে৷
বিএমসির পক্ষ থেকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে থানায় তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন অমান্য করেছেন অভিযুক্তরা এমনটাই জানানো হয়েছে৷
পুলিশের পক্ষ থেকে যদিও তদন্তের বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ তবে দ্রুতই তদন্তের কাজ শেষ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও