দক্ষিণ দিল্লির মেহরাউলিতে হুড়মুড় করে ভেঙে পড়ল একটি পাঁচতলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন। এখনও পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৭টা ৪৪ মিনিট নাগাদ মেহরাউলির সাঈদুল আজাব এলাকায় অবস্থিত পাঁচতলা বাড়িটি আচমকা ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে উপস্থিত ছিলেন বাসিন্দারা। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত চারজনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। তাঁরা সামান্য আহত। কিন্তু মনে করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকে। শুধু তা-ই নয়, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে অনুমান প্রাশাসনের। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
কিন্তু কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাড়িটি কত বছর পুরনো, বাড়িটিতে কতজন বাস করতেন, বাড়িটিতে কোনও নির্মাণকাজ চলছিল কি না, তা-ও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছে পুলিশ-প্রশাসন। তবে এই মুহূর্তে যাঁরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন, তাদের উদ্ধার করাই মূল লক্ষ্য বলে জানাচ্ছেন আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?