পারিবারিক বিবাদের জের! বেধড়ক মারধরের পর স্ত্রী’কে চার ঘণ্টা ‘মুরগি’ করে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তা-ই পালাতে গেলে তরুণীকে কুপিয়ে খুন করা হয় বলেও অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইতে।
পুলিশ সূত্রে খবর, বছর পঁচিশের আরবাজের সঙ্গে ওই তরুণীর কয়েকবছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের কিছু সময় পর থেকেই বিভিন্ন কারণে দু’জনের মধ্যে অশান্তি লেগে থাকত। কিন্তু সম্প্রতি সেই ঝাঁজ আরও বেড়ে গিয়েছিল। প্রায় নিত্যদিনই তাঁদের বিবাদ চলত। অভিযোগ, স্ত্রী’র উপর শারীরিক নির্যাতনও চালিয়ে যেতেন আরবাজ। সম্প্রতি পরিস্থিতি চরমে ওঠে। রাগে তরুণীকে ঘরে বন্ধ করে রাখেন আরবাজ। কিন্তু কোনওভাবে সেখান থেকে পালিয়ে নিজের বাপের বাড়িতে চলে যান ওই তরুণী। কিন্তু আরবাজের হাত থেকে রেহাই পাননি। অভিযোগ, স্ত্রী’র বাপের বাড়িতে গিয়ে উত্তেজনা করে যুবক। শুধু স্ত্রীকে খুন এবং অ্যাসিড হামলার হুমকিও দেন তিনি। এরপরই তরুণীকে চার ঘণ্টা ‘মুরগি’ করে শাস্তি দেন আরবাজ।
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। তরুণী সেখান তেকে পালাতে গেলে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন বলেও অবিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই আরবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, যুবকের বিরুদ্ধে মোট ১৯টি ফৌজদারি মামলা রয়েছে।
সর্বশেষ খবর
-
‘অন্নপূর্ণার টাকা না পেলে…’, আবেদনকারীদের উদ্দেশে কী বার্তা মন্ত্রী শংকরের?
-
তুষার চিতার জন্য জাপান থেকে আসছে পাত্রী! কী বলছে দার্জিলিং চিড়িয়াখানা?
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…