Bhutan

প্রবল বিস্ফোরণে ভুটান পাহাড়ের হ্রদে ভয়ংকর বিপর্যয়, হড়পা বানে বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা

হড়পা বানের ভয়ংকর জলোচ্ছ্বাসে মঙ্গারের জারে ও গাংলাপং-এর মধ্যে সংযোগকারী সেতু ভেসে গিয়েছে।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১২:২০

options
link
প্রবল বিস্ফোরণে ভুটান পাহাড়ের হ্রদে ভয়ংকর বিপর্যয়, হড়পা বানে বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা
অতিভারী বৃষ্টির জেরে সাতিচু হ্রদে ভয়ঙ্কর বিপর্যয়।

রবিবার রাতে পূর্ব ভুটানে অতিভারী বৃষ্টির জেরে সাতিচু হ্রদে ভয়ংকর বিপর্যয়। লুনৎসের জারে গেওগ এলাকার ওই হ্রদের বিপুল জলরাশি একেবারে প্রবল ‘বিস্ফোরণে’ উপছে পড়ল সমতলের দিকে। হড়পা বানে বিধ্বস্ত হয়েছে একের পর এক জনপদ। ২০০৪ সালের পর এবার দ্বিতীয় বিস্ফোরণ সাতিচু হ্রদে। নতুন করে ফের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, গোটা এলাকাকে ভাসিয়ে দিয়েছে হ্রদের জল। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ভুটান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সাতিচু হ্রদ হিমবাহ সৃষ্ট হ্রদ নয়। পূর্ব ভুটানের লুনৎসে জেলার জারে গেওগ-এ ভূমিধসের ফলে নেমে আসা পাথর-মাটি জমে তৈরি বাঁধের জন্য এটির সৃষ্টি হয়েছে।

‘গুপ’ নামে পরিচিত লুনৎসের জারে গেওগ এলাকার প্রধান কিনজাং মিনজুরে সংবাদমাধ্যমকে জানান, হড়পা বানের জল পাম ও ইয়ুংমাচা নদী হয়ে চুংমানচু নদীতে পড়ছে। এই সময় নীচের দিকের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হড়পা বানের ভয়ংকর জলোচ্ছ্বাসে মঙ্গারের জারে ও গাংলাপং-এর মধ্যে সংযোগকারী সেতু ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার প্রচুর কৃষি এবং সড়ক যোগাযোগ। তবে পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও প্রাণহানি অথবা আহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

প্রসঙ্গত, সাতিচু হ্রদ হিমবাহ সৃষ্ট হ্রদ নয়। পূর্ব ভুটানের লুনৎসে জেলার জারে গেওগ-এ ভূমিধসের ফলে নেমে আসা পাথর-মাটি জমে তৈরি বাঁধের জন্য এটির সৃষ্টি হয়েছে। সাতিচু নদী ভুটান পাহাড়ের কুরিশু নদীর উপনদী, বিশাল আকারের শিলাধসের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ওই নদী। আর এভাবেই হ্রদের সৃষ্টি হয়। এর বাইরে ভুটানে ২ হাজার ৬৭৪টি হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। এর মধ্যে কিছু হ্রদ যেমন লুনানা গেওগ-এর থরথরমি হ্রদ জলাশয় নয়। হিমবাহের উপরিভাগে সৃষ্ট ছোট ছোট জলাশয় অথবা পুকুরের সমষ্টি। এদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.