জলে ভাসল ২৮ কেজির শিলা, পুজোর হিড়িক মথুরায়

সত্যিই জলে ভাসে শিলা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১১:৪০

options
link
জলে ভাসল ২৮ কেজির শিলা, পুজোর হিড়িক মথুরায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলে ভাসে শিলা, এ কথা বহুল প্রচারিত। রাধা-কৃষ্ণের লীলার প্রেক্ষিতে এ বাক্যের নানারকম ব্যাখ্যাও আছে। কিন্তু তা বলে সত্যি কি আর শিলা জলে ভাসতে পারে? কিন্তু সকলকে অবাক করে প্রায় ২৮ কেজি ওজনের এক শিলা নাকি জলে ভেসে উঠল। আর তারপরই এ ঘটনাকে অলৌকিক বলে বিশ্বাস করে পাথর পুজোর হিড়িক পড়েছে।

Advertisement

[ জানেন, কেন ‘নেশন ওয়ান্টস টু নো’ বলা শুরু করেছিলেন অর্ণব? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, সোমবারই বাসিন্দাদের নজরে আসে এই ঘটনাটি। যমুনা নদীতে একটি পাথরকে ভাসতে দেখা যায়। প্রথমে এ ঘটনা বিশ্বাস করেননি কেউই। কেননা স্বাভাবিক বুদ্ধি বলে, পাথর জলে ভাসা সম্ভব নয়। কয়েকজন উৎসাহী ব্যক্তি তা পরখ করে দেখেন। আর তারপরই সকলে বিস্মিত হন। দেখা যায়, এক বিরাট আকারের পাথর জলে ভাসছে। এতবড় পাথর কী করে ভাসতে পারে তা বুঝতে পারেননি অনেকেই। ফলে স্বাভাবিকভাবেই এ ঘটনাকে অলৌকিক বলে বিশ্বাস করতে থাকেন বাসিন্দারা। তবু কয়েকজন যুক্তি দিয়ে পুরো বিষয়টির বিচার করতে যান। পাথরটিকে বাড়িতে এনে জলের উপর ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেখানেও দেখা যায়, ডোবার বদলে সেটি ভেসেই উঠেছে। আর এরপরই ভগবান জ্ঞান করে ওই পাথর পুজোর হিড়িক পড়ে যায়।

Advertisement

[ সোনুর টুইটের পর বেড়েছে আজানের শব্দ, ফের বিস্ফোরক সুচিত্রা ]

আপাতত এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যুক্তিতে এর অনেক কিছুই ব্যাখ্যা মিলতে পারে। কিন্তু পাথরের সঙ্গে শিব দেবতার যোগ ভারতবর্ষে অত্যন্ত প্রাচীন। আর তাই সেই বিশ্বাসে ভর করেই উত্তাল মথুরার বাসিন্দাদের একাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.