এসআইআর, সহকর্মীদের উপেক্ষা, নিয়ম বহির্ভূত কাজ, এ হেন বহু অভিযোগে এমনিতেই বিদ্ধ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। এবার তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগ। কেরলের প্রাক্তন মুখ্যসচিব জিজি টমসন দাবি করলেন, তাঁকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়তে বলেছিলেন জ্ঞানেশ। বিরোধীরা বলছে, একজন আইএএস আধিকারিক হয়েও জ্ঞানেশ বিজেপির ‘নিয়োগকর্তা’ হিসাবে কাজ করছেন।
আরও পড়ুন:
জিজি টমসন দাবি করেছেন, ২০১৯ সালে জ্ঞানেশ তাঁকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। টমসন কেরলের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি সেসময় কেরলের মুখ্যসচিব হিসাবে কাজ করছিলাম। আমরা একটা বিমানে একসঙ্গে যাচ্ছিলাম। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণগান গাইছিলেন। এবং সরাসরি আমাকে প্রস্তাব দিলেন, আমি পাথানামিত্থা আসন থেকে বিজেপির টিকিটে লড়তে চাই কিনা। কার্যত জোরাজুরি শুরু করে দেন জ্ঞানেশ। আমি অবশ্য সরাসরি না বলে দিয়েছিলাম।”
প্রাক্তন ওই আমলার বক্তব্যকে হাতিয়ার করে বিজেপি তথা জ্ঞানেশকে নিশানা করেছে কংগ্রেস। নিয়ম অনুযায়ী, কর্তব্যরত কোনও সরকারি আমলা এভাবে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বা রাজনৈতিক প্রচার করতে পারেন না। কেরলের প্রাক্তন মুখ্যসচিবের বক্তব্য প্রকাশ্যে আসতেই রাহুল গান্ধী ফের জ্ঞানেশকে কটাক্ষ করেছেন। সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন, “জ্ঞানেশ কুমার আমলা থাকাকালীনও বিজেপির হয়ে রিক্রুটার হিসাবে কাজ করতেন। তারপরই মোদি-শাহ তাঁকে ম্যাচ ফিক্স করার জন্য আম্পায়ার হিসাবে নিয়োগ করেন।”
First, Gyanesh Kumar – then a serving IAS officer – was used to recruit for the BJP.
Then Modi and Shah made him the umpire and put him in charge of match-fixing India’s elections. https://t.co/hvdhEfoVgg
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2026
বলে রাখা দরকার, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। অভিযোগ, অন্য দুই নির্বাচন কমিশনারের কথা রীতিমতো উপেক্ষা করেছেন। গত ১০ মাসে বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার। কিন্তু তাতে কর্ণপাত করেননি জ্ঞানেশ। এই আপত্তির তালিকায় যেমন SIR রয়েছে, তেমন রয়েছে ভোটপ্রক্রিয়াও। এই অভিযোগগুলি সামনে আসার পর বিরোধীরা জ্ঞানেশকে সরাতে একযোগে পথে নামছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব