সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের কাছে গঙ্গা নদী মায়ের মতোই৷ দেবী হিসেবে এ নদীর পুজোর প্রথা দীর্ঘদিনের৷ এবার গঙ্গা নদীকে প্রাণী হিসেবে স্বীকার করার পক্ষে রায় দিল আদালতও৷ উত্তরাখণ্ড হাই কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল, দেশের প্রথম প্রাণ নদী গঙ্গাই৷ একই সঙ্গে যমুনা নদীকেও প্রাণ বা জীবিত ব্যক্তির স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
[ 5G প্রযুক্তিকে দিশা দেখাচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণা ]
সম্প্রতি এক রায়ে উত্তরাখণ্ড হাই কোর্ট জানিয়ে দিয়েছে গঙ্গা ও যমুনা নদীও ব্যক্তির স্বীকৃতি পাবে৷ এদেশে প্রথম প্রাণী হিসেবে গঙ্গাকেই চিহ্নিত করেছে আদালত৷ এর আগে উত্তরাখণ্ড সরকার কেন্দ্রকে গঙ্গা নিয়ে তুলোধোনা করেছিল৷ জানিয়েছিল, গঙ্গাকে পরিষ্কার করার বিষয়ে সঠিক ভূমিকা পালন করা হচ্ছে না৷ বিলুপ্ত সরস্বতী নদীকে খোঁজার প্রয়াসকে একহাত নিয়েছিল আদালত৷ বলা হয়েছিল, যে নদী নেই তাকে খোঁজ করার চেষ্টা হচ্ছে৷ অথচ যেটি আছে তার স্বচ্ছতার দিকে নজর দেওয়া হচ্ছে না৷ তারপরই এল এই নয়া রায়৷ যেখানে বলা হল, গঙ্গা ও যমুনা নদীকেও প্রাণ হিসেবেই গণ্য করা হবে৷ আগামী প্রজন্মের জন্য গঙ্গাকে বাঁচিয়ে রাখতে হবে এ কথাও জোর দিয়ে জানিয়েছে আদালত৷
Uttarakhand: HC recognised river Ganga as the first living entity of India. pic.twitter.com/aPQQRequ5r
— ANI (@ANI_news) March 20, 2017
এই ধরনের ঘটনা যে একেবারে বিরল তা নয়৷ এর আগে নিউজিল্যান্ডের ওয়াংনুই নদীকেও এই স্বীকৃতি দেওয়া হয়েছিল৷ বিশ্বের মধ্যে প্রথম এই নদীই প্রাণের স্বীকৃতি পেয়েছিল৷
[ ১০৪ বছরের বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম মোদির, ভাইরাল ভিডিও ]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের