Bihar

‘ছেড়ে দিন প্লিজ’, ছাত্রীর আকুতি সত্ত্বেও কোচিং থেকে ফেরার পথে শ্লীলতাহানি, সঙ্গীকেও হেনস্তা

পুলিশ ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তারির উদ্দেশে তদন্তে নেমে পড়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১৭:০৩

options
link
‘ছেড়ে দিন প্লিজ’, ছাত্রীর আকুতি সত্ত্বেও কোচিং থেকে ফেরার পথে শ্লীলতাহানি, সঙ্গীকেও হেনস্তা
ছবি: এআই।

কোচিং থেকে ফেরার পথে চরম হেনস্তা ও শ্লীলতাহানির শিকার দশম শ্রেণির দুই পড়ুয়া। পুলিশ ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তারির উদ্দেশে তদন্তে নেমে পড়েছে। এমনই হাড়হিম ঘটনা ঘটেছে বিহারে (Bihar)।

Advertisement

জানা যাচ্ছে, গত শনিবার জামুইয়ের এক স্থানীয় স্কুলের দুই পড়ুয়া সন্ধ্যায় মাদওয়া পাহাড়ে বেড়াতে গিয়েছিল কোচিংশেষে। কিন্তু ফেরার পথে তাঁদের পথ আগলে দাঁড়ায় কয়েকজন দুষ্কৃতী। বাধ্য হয়ে স্কুটার থামাতে বাধ্য হয় ওই যুগল। শুরু হয় নির্যাতন। প্রথমে গালাগাল। এরপর শারীরিক হেনস্তা। পুরোটাই ক্যামেরায় বন্দি করে রাখে ওই দলেরই একজন। সেটাই ছড়িয়ে পড়ে। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওয় দেখা যাচ্ছে, মেয়েটি হাতজোড় করে বলছেন, ”আমাদের ছেড়ে দিন। এ আমার বেস্ট ফ্রেন্ড। প্রেমিক নয়। আমরা আর করব না।” কিন্তু এতেও কাজ হয়নি। শেষে ছেলেটিকে মারধর করতে থাকে দুষ্কৃতীরা। তারপর দেখা যায় মেয়েটিকে ঘাড়ে হাত দিয়ে তাকে মাটি থেকে তুলে অশালীন ভাবে স্পর্শ করছে এক দুষ্কৃতী। অনেক কাকুতি মিনিতের পর তাদের ছেড়ে দেওয়া হলেও প্রবল অপমানিত হয়েই ফিরতে হয় যুগলকে।

খবর পেতেই মামলা রুজু করে পুলিশ। স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত তল্লাশি শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.