সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও হিন্দি সিনেমার চটুল গানের সঙ্গে আপত্তিকর নাচ, কখনও আবার থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ারে বসে পড়া। বিতর্কই যেন তাঁর নিত্যসঙ্গী। আর এইসব নিয়ে প্রশ্নের মুখে পড়ে এবার সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রাধে মা। স্বঘোষিত এই ধর্মগুরুর অভিযোগ, তাঁকে অকারণে হেনস্তা করা হচ্ছে। রীতিমতো হুমকির সুরে সাংবাদিকদের রাধে মা বলেন, ‘মুখ বন্ধ রাখুন, ভদ্রভাবে কথা বলুন।’
[কেন ছোট পোশাক পরেন ‘রাধে মা’, এবার প্রকাশ্যেই জানালেন সে কথা]
‘কালকি মহোৎসব’ উপলক্ষ্যে উত্তরপ্রদেশের সম্ভল জেলায় গিয়েছেন রাধে মা। সাংবাদিক সম্মেলেন বিভিন্ন বিতর্ক ও অভিযোগকে নিয়ে স্বঘোষিত ধর্মগুরুকে নানা প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্নে জেরবার হয়ে একসময় মেজাজ হারান রাধে মা। রীতিমতো উত্তেজিত হয়ে সাংবাদিকদের বলেন, ‘ আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তাহলে কেন আপনারা আমাকে এই ধরনের প্রশ্ন করছেন?’ এরপর নিজের চেয়ার ছেড়ে সটান দাঁড়িয়ে পড়েন রাধে মা। আঙুল উঁচিয়ে হুমকির সুরে বলেন, ‘যথেষ্ট হয়েছে। নিজেদের মুখ বন্ধ রাখুন। আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। আপনারা, সাংবাদিকরা আমাকে মেরে ফেলছেন না কেন?’ সাংবাদিক সম্মেলনে রাধে মা-র রুদ্রমূর্তি দেখে হকচকিয়ে যান সাংবাদিকরা। কোনওমতে তাঁকে শান্ত করেন ভক্তরা।
[ডিজিটাল হচ্ছে ভারত? তিন মাসে বন্ধ ৩৫৮টি এটিএম]
মাত্র ২০ বছর বয়সে নিজেকে ধর্মগুরু বলে ঘোষণা করেন রাধে মা ওরফে সুখবিন্দর কৌর। বিভিন্ন সময়ে হিন্দির সিনেমার চটুল গানে ভক্তদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভক্তরা বলেন, তাঁদের জড়িয়ে ধরে, চুম্বন করে নাকি ‘আর্শীবাদ’ করেন রাধে মা। এসব নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। এক মহিলা তো আবার এমনও অভিযোগ করেছিলেন, যে রাধের মা-এর পরামর্শেই পণের জন্য তাঁর উপর অত্যাচার করছেন শ্বশুড়বাড়ির লোকেরা। সম্প্রতি দিল্লির এক থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ার বসে বিতর্কে জড়িয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। রাম রহিম কাণ্ডের পর, দেশে ভণ্ড সাধুদের একটি তালিকা প্রকাশ করেছে হিন্দু অখিল ভারতীয় আখড়া। সেই তালিকায় যেমন আসারাম বাপু, রাম রহিমের নাম আছে তেমনই রয়েছেন রাধে মা-ও।
[বৃন্দাবন তীর্থস্থান, যোগীর ফরমানে তাই নিষিদ্ধ মদ-মাংস]
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার