আমদানি শুল্ক বৃদ্ধির জের, দাম বাড়ছে ফ্রিজ-এসির মতো ১৯টি পণ্যের

পুজোর আগে শপিংয়ের প্ল্যান থাকলে আরেকবার ভাবুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৮, ১৭:৪৩

options
link
আমদানি শুল্ক বৃদ্ধির জের, দাম বাড়ছে ফ্রিজ-এসির মতো ১৯টি পণ্যের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে পেট্রোপণ্যে রেহাই নেই, ফ্রিজ-এসি দোসর। পড়ন্ত অর্থনীতির ঠেলা সামলাতে ফের আমদানি শুল্কে হাত পড়ল কেন্দ্রের। বুধবার এক বিবৃতি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, টিভি-ফ্রিজ-এসি সহ মোট ১৯টি পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। স্বাভাবিকভাবেই কর বাড়ায় এই পণ্যগুলির দাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। ফলে আবারও পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের। পুজোর আগে তাই, ইলেকট্রনিক্স সামগ্রী কেনার পরিকল্পনা থাকলে তা ত্যাগ করাই ভালে।

Advertisement

[লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট, জানাল কমিশন]

আন্তর্জাতিক বাজারে ক্রমাগত অশোধিত তেলের দাম বাড়ার ফলে আমদানির ক্ষেত্রে বাড়তি খরচ হচ্ছে ভারতের। পেট্রল-ডিজেলের মূল্য ইতিমধ্যেই নাগালের বাইরে তাই নতুন করে পেট্রোপণ্যে এক্সাইজ ডিউটি বাড়ানো সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আর্থিক ঘাটতি পূরণ করার জন্য ১৯টি বিদেশি বা বিদেশজাত পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের আশা এর ফলে বিদেশি পণ্যের আমদানি ক্ষেত্রে খরচ কমবে। টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ছাড়াও মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে কৃত্রিম হীরে, নকল সোনার গয়না, বিদেশি সংস্থা প্রস্তুত জুতো, টায়ার, কমপ্রেসার,লাউড স্পিকার, গ্রহরত্নের মতো সামগ্রীতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[নমাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, সরকার চাইলেই জমি অধিগ্রহণ]

গৃহস্থালির কাছে ব্যবহৃত এসি-ফ্রিজ-ওয়াশিং মেশিনের ক্ষেত্রে শুল্ক দ্বিগুন করা গয়েছে। এখন ওই ইলেকট্রনিক সামগ্রিগুলিতে কেন্দ্র ২০ শতাংশ আমদানি শুল্ক নেবে। কমপ্রেসার, লাউড স্পিকার এবং বিদেশি জুতোর ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ১০, ১৫ এবং ২৫ শতাংশ। টায়ারের ক্ষেত্রে শুল্ক বেড়ে গয়েছে ১৫ শতাংশ। হীরে, নকল সোনার গয়না এবং গ্রহরত্নের ক্ষেত্রে মূল্যের ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ব্যাপকহারে শুল্ক বাড়ানোর ফলে এই পণ্যগুলির দাম একলাফে অনেকটাই বাড়বে। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস, এর মধ্যে নয়া মূল্যবৃদ্ধি পুজোর আগে চিন্তা বাড়াল বইকি।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.