সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বহুরূপী’ করোনার (Corona Virus) নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই ভারত-ব্রিটেন বিমান চলাচলে ছাড়পত্র দিল অসামরিক বিমান মন্ত্রক। সাময়িকভাবে বন্ধ থাকার পর নতুন বছরের প্রথম থেকে দু’দেশের মধ্যে বিমান চলাচল শুরু হতে চলেছে। তবে সংক্রমণ এড়াতে বিমান সংস্থা ও যাত্রীদের জন্য বিশেষ নিয়মবিধি বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। কী কী নিয়ম মানতে হবে, কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা শনিবার জারি করা এসওপিতে (SOP) বলে দেওয়া হয়ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৮ জানুয়ারি থেকে দু’দেশের মধ্যে বিমান (Flight Service) পরিষেবা চালু হবে। এদিন ফের সাংবাদিক বৈঠক করে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানান, ৬ জানুয়ারি ভারত থেকে ব্রিটেনগামী বিমান যাত্রা করবে। তবে ব্রিটেন থেকে ভারতে আসার প্রথম বিমান ছাড়বে ৮ জানুয়ারি। সপ্তাহে মোট ৩০টি বিমান চলবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই নিয়মবিধি মেনে চলা হবে।
Flights from India to UK to restart from Jan 6 while flight operations from UK to India will resume on Jan 8. 30 flights will operate every week — 15 each by Indian & UK carriers. This schedule is valid till Jan 23: Union Civil Aviation Minister Hardeep Singh Puri (file pic) pic.twitter.com/vUxlCl0UTz
Advertisement— ANI (@ANI) January 2, 2021
[আরও পড়ুন : গোটা দেশেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর]
এদিকে এসওপি ৩০ জানুয়ারি অবধি কার্যকর থাকবে বলে খবর। বিলেত ফেরত যাত্রীদের জন্য বেশকিছু কড়া নিয়মবিধি জারি করা হয়েছে। যেমন-
- বিমানে ওঠার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে যাত্রীকে।
- সেই রিপোর্ট বিমানযাত্রার দিন থেকে ৭২ ঘণ্টার বেশি পুরনো হওয়া চলবে না।
- বিমানবন্দরে নেমে নিজ খরচায় আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
- বিলেত ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
- বিমানে ওঠার আগের ১৪ দিনের ভ্রমণের ইতিহাস জানাতে হবে।
- বিমানে ওঠার আগে সেলফ ডিক্লেয়ারেশন ফর্মপূরণ করে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে জমা করতে হবে।
- ভারতে পৌঁছনোর পর বিমানবন্দরের আরটি পিসিআর পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এলে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে।
- তাঁর রিপোর্ট জেনেমিক স্টাডির জন্য পাঠানো হবে।
- যতদিন না পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, ততদিন আইসোলেশনেই থাকতে হবে ওই যাত্রীকে।
[আরও পড়ুন : ভ্যাকসিন ছাড়পত্র পাওয়ার পরদিনই কমল দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তি অ্যাকটিভ কেসেও]
সর্বশেষ খবর
-
নিমেষে পালটে যাচ্ছে এক্সপায়ারি ডেট, মেয়াদ পেরনো ম্যাগি-কুরকুরে-লিমকা বিকোচ্ছে বাজারে!
-
প্রতি রাতে অসময়ে ঘুম ভেঙে যায়? বিছানায় ভুলেও রাখবেন না ৫ জিনিস, জানাচ্ছে বাস্তু
-
পিঁয়াজ-রসুনের খোসা ফেলে দেন? অপচয় না করে কাজে লাগান ৪ উপায়ে
-
ব্যাঙ্কিং সিস্টেমে ‘এআই’-এর অবাধ প্রবেশ, প্রান্তিক মানুষের জন্য কার্যকর হবে তো?
-
নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণ, বাবার যাবজ্জীবন সাজা বহাল রাখল হাই কোর্টের সার্কিট বেঞ্চ