Punjab

পাঞ্জাবে বিজেপির সদর দপ্তরে গ্রেনেড হামলা! ভয়ংকর বিস্ফোরণে কাঁপল এলাকা, খলিস্তানি জঙ্গিদের কাজ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে চেপে সেক্টর ৩৭-এর বিজেপি অফিসে এসেছিল দুই দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে--- এক দুষ্কৃতী বাইক থেকে নেমে একটি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২০:৫৪

options
link
পাঞ্জাবে বিজেপির সদর দপ্তরে গ্রেনেড হামলা! ভয়ংকর বিস্ফোরণে কাঁপল এলাকা, খলিস্তানি জঙ্গিদের কাজ?
মোটরবাইকে চেপে বিজেপির অফিস চত্বরে এসেছিল দুই দুষ্কৃতী।

চণ্ডিগড় শহরে রয়েছে পাঞ্জাব বিজেপির সদর দপ্তর। সেক্টর ৩৭-এর সেই অফিসের সামনে গ্রেনেড হামল চালাল দুই দুষ্কৃতী। হ্যান্ড গ্রেনেডটি ছুড়েই পালিয়ে যায় অভিযুক্তরা। এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। যদিও খোলা জায়গায় ওই বিস্ফোরণ ঘটায় বড় বিপদ ঘটেনি। কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে চেপে সেক্টর ৩৭-এর বিজেপি অফিসে এসেছিল দুই দুষ্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে— এক দুষ্কৃতী বাইক থেকে নেমে একটি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে। দুই অভিযুক্ত শেষ পর্যন্ত বাইকে চেপেই পালিয়ে যায়। এই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে বিস্ফোরণের খবর যায় চণ্ডিগড়ের এসএসপির কাছে। ঘটনাস্থলে ফরেনসিক দল তদন্ত চালায়। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী দলকেও জানিয়ে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারুদ ব্যবহার করে গ্রেনেডটি তৈরি কার হয়েছিল। এই বিষয়ে পাঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর বলেন, “সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এর আগে পাঞ্জাবে থানায় গ্রেনেড হামলা হয়েছে। এর পর আম্বেদকরের মূর্তি ভাঙচুর হয়েছে। এবার বিজেপির অফিসে হামলা হল। পরিকল্পিত ভাবে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে এই হামলা চালানো হয়েছে।” খলিস্তানপন্থীরা এই হামলা চালিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.