সাত বছরের শিশুকে টানা ৫ ঘণ্টা ফ্রিজে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম আজাদ। তাঁর একটি নিজস্ব দোকান রয়েছে। অভিযোগ, শিশুটি সেই দোকান থেকে খাবার চুরি করে পালাতে যায়। কিন্তু তাকে হাতেনাতে ধরে ফেলে আজাদ। এরপরই যুবক তাকে চরম শাস্তি দেয় বলে অভিযোগ। টেনে হিঁচড়ে শিশুকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেন তিনি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, রাগে অগ্নিশর্মা আজাদ শিশুটিকে প্রচণ্ড বকাবকি করছেন। যুবককে বলতে শোনা যায়, “তুমি কি আর চুরি করবে? তোমার নাম কী? তুমি আমাকে রাগিয়ে দিয়েছ।”
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। শিশুটিকে খুনের হমকি দিতেও শোনা যায় আজাদকে। তিনি বলেন, “গলা কেটে তোমাকে খুন করব।” ভিডিওতে দেখা যায়, শিশুটি কাতর স্বরে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু তাতে আমল দিতে নারাজ আজাদ। টানা পাঁচ ঘণ্টা শিসুটিকে ফ্রিজে আটকে রাখা হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় আজাতকে। তাঁর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। শিশুর বাবা বলেন, “ছেলে দীর্ঘক্ষণ কাঁদছিল। কিন্তু আদাত কর্ণপাত করেনি। তাঁকে কঠোর শাস্তি দিতে হবে।”
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর