গুজরাটে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড বিজেপি বিধায়কের

এবার মোদির রাজ্যে মুখ পুড়ল পদ্মশিবিরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১৫:১৭

options
link
গুজরাটে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড বিজেপি বিধায়কের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের মুখ পুড়ল বিজেপির। এবার খোদ মোদি-অমিত শাহের রাজ্যে  একটি খুনের মামলায় এক বিজেপি বিধায়ককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল গুজরাট হাই কোর্ট। এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল আরও দু’জন। তাদেরও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে।

Advertisement

[‘ভয়ে হাত-পা কাঁপছিল, ভাগ্য ভাল ওরা আমাকে ধর্ষণ করেনি’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০৪ সালের ফ্রেরুয়ারিতে সৌরাষ্ট্রের গোন্ডল শহরে চলন্ত গাড়িতে নীলেশ রায়ানি নামে এক রিয়াল এসেস্ট এজেন্ট গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গোণ্ডল শহরে কয়েক কোটির টাকা একটি হেরিটেজ সম্পত্তির মালিকানা নিয়ে বিজেপিরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই খুন করা হয় নীলেশ রায়ানিকে। ঘটনায় গোন্ডলের বিজেপি বিধায়ক জয়রাজ সিং জাদেজা-সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। কিন্তু, নিম্ন আদালতে বিজেপি বিধায়ক-সহ ১৩ জন অভিযুক্তই বেকসুর খালাস পেয়ে যান। নিম্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাট হাই কোর্টে মামলা হয়। সেই মামলাতেই শুক্রবার বিজেপি বিধায়ক জয়রাজ সিং জাদেজা-সহ-সহ তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়ার মাত্র দু’মাস আগেই জয়রাজের এক অনুগামীকে খুন করার অভিযোগ ওঠেছিল পেশায় রিয়াল এসেস্ট এজেন্ট নীলেশ রায়ানির বিরুদ্ধে। সেই ঘটনার বদলা নিতেই রীতিমতো পরিকল্পনা করে তাঁকে খুন করেন বিজেপি বিধায়ক জয়রাজসিং জাদেজা।

Advertisement

[‘বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত মেনে নিন অথবা দল ছাড়ুন’]

দিন কয়েক চণ্ডীগড়ে মধ্যরাতে বর্ণিকা কুণ্ডু নামে এক যুবতীর পিছনে ধাওয়া করার অভিযোগ উঠে হরিয়ানার এক প্রভাবশালী বিজেপি নেতার পুত্রের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বিকাশ বরালা ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দাঁড়িয়ে নিজের কুকর্মের কথা স্বীকার করে নিয়েছে ওই নেতা-পুত্র।  ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বেজায় অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে। এরপর গুজরাটের ঘটনায় ফের মুখ পুড়ল বিজেপির।

[‘মক্কা বা মহম্মদকে নয়, শুধু আল্লাহকেই মান্য করি’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.