সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু হল আহত বিএসএফ কনস্টেবল গুরনাম সিংয়ের৷ জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে পাক বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি৷ শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরনাম৷
পাক স্নাইপারের গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন এই বিএসএফ জওয়ান৷ মাথায় গুলি লাগে তাঁর৷ তাঁকে জম্মুরই এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও তাঁর বোন গুরজিত কৌরের দাবি ছিল, দেশের মন্ত্রীদের যেরকম চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়, তা প্রযোজ্য হোক জওয়ানদের ক্ষেত্রেও৷ গুরনামের পরিবার চেয়েছিল, এইমস-এ স্থানান্তরিত করে তাঁর চিকিৎসা করাতে৷ চিকিৎসকরাও সে বিষয়ে একমতও হয়েছিলেন৷ তবে শেষমেশ তা আর সম্ভব হল না, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরনাম৷
ছেলের মৃত্যুতে তাঁরা যে এতটুকু দুঃখিত নয়, তাই জানালেন শহিদের বাবা কুলবীর সিং৷ তিনি জানাচ্ছেন, “আমার ছেলে ছিল বীর৷ ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, এর থেকে খুশির আর কী হতে পারে? কেউ এ জন্য দুঃখিত নয়, আমরা সকলেই খুশি৷” তবে মোদি সরকারের কাছে তাঁর আবেদন, যুদ্ধেই যেন পাকিস্তানকে এর জবাব দেয় ভারত৷
He was brave. Our son has sacrificed his life for the nation,nobody is sad..infact we’re all happy:Kulbir Singh,Father of jawan #GurnamSingh pic.twitter.com/o0oe40xbPp
— ANI (@ANI_news) October 23, 2016
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!