সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য কংগ্রেসের দিকে সমর্থনের কথা বেশ খোলাখুলিই জানিয়েছেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। ঠিক তারপরই তাঁর নামে একটি সেক্স ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এর আগেও এই ধরনের একটি ভিডিও ছড়িয়ে তাঁকে বেকায়দায় ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ নেতার। এবারও তাঁর আঙুল বিজেপির দিকেই। রাজনীতির ময়দানে কাবু করতেই বিজেপি নোংরা খেলায় মেতেছে বলে অভিযোগ তাঁর।
[ চলন্ত ট্রেনে গণধর্ষণের চেষ্টা, আতঙ্কে মেয়েকে নিয়ে ঝাঁপ মায়ের ]
গুজরাট নির্বাচনের প্রাক্কালে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানাচ্ছেন রাহুল গান্ধী। গোটা গুজরাট প্রায় চষে ফেলছেন তিনি। আর তাঁকে সমর্থন জোগাচ্ছিল গুজরাটের তিন তরুণ নেতা। তাঁর মধ্যে অন্যতম পতিদার আন্দোলেন মুখ হার্দিক প্যাটেল। শেষমেশ রাখঢাক ছেড়ে বিজেপিকে হারাতে কংগ্রেসের পক্ষেই কথা বলেছেন হার্দিক। যদিও তাঁর নিজস্ব ভোটব্যাঙ্কের কিছু বাধ্যবাধকতা আছে। তবে ভোটের অঙ্ক বেশ জটিল। গুজরাটে এই মুহূর্তে বিরোধীদের লক্ষ্য বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। তাই সরাসরি সমর্থন না হলেও, পরোক্ষে কংগ্রেসের পাশেই এসে দাঁড়িয়েছিলেন হার্দিক। ঠিক তারপরই তাঁর একটি সেক্স ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
[ প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে প্রমাণ লোপাট, সিবিআই নজরে ৪ পুলিশকর্মী ]
২০১৫ সালেও হার্দিকের এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। গুজরাট নির্বাচনের আগে সে বিষয়ে সাবধানী ছিলেন তরুণ নেতা। জানিয়েছিলেন, বিজেপি তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে। তাঁর অভিযোগ, বিজেপি নেতারা একটি ‘ডক্টরড ভিডিও’ তৈরি করেছে তাঁর নামে। সেই ভিডিও ছড়িয়েই তাঁর সম্মানহানি করার চেষ্টা চলছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি জিতু ভাগনানি তা নিয়ে মুখ খুলতে চাননি। কিন্তু তারপরও নেটদুনিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেটি হার্দিকের নামেই ছড়াচ্ছে। এবং মিলছে বিভিন্ন পর্নসাইটেও। এরপরই ফের আত্মপক্ষ সমর্থনে এগিয়ে এলেন হার্দিক। টুইট করে নেতা জানিয়েছেন, ফের তাঁর বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত চলছে। সেক্স ভিডিও ছড়িয়ে তাঁকে কাবু করার চেষ্টা চলছে। অতীতেও বিজেপি একই ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ নেতার। তাঁর দাবি, ভোটের ময়দানে লক্ষপূরণে যে কোনও কাজ করতে পারে বিজেপি। এবারও সেই নোংরা খেলা চলছে। যদিও প্রত্যাশামতোই এবারও মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা।
[ সততার দায়ে ফের বদলি আইপিএস অশোক খেমকা, এই নিয়ে ৫১ বার ]
সর্বশেষ খবর
-
চিতার আগুনে মাংস রান্না, ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে, গ্রেপ্তার ৩ যুবক
-
জব্দ করেন পাকিস্তানকে, ‘র’ প্রতিষ্ঠাতার ’৭১-এর মিশন এবার সিনেমায় দেখাবেন করণ জোহর
-
সিআইডি-র জিজ্ঞাসাবাদের মাঝেই অসুস্থ বিধায়ক পরেশরাম, ভর্তি এসএসকেএমে
-
অফসাইড গোলে চ্যাম্পিয়ন মোহনবাগান! ‘রাগে’ শিল্ড বয়কট করল মহামেডান
-
রাতের হাওড়া স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি! আটক করে ব্যাগ খুলতেই তাজ্জব রেল পুলিশ, দেখলেন…