Himanta Biswa Sarma

স্ত্রী রিঙ্কির তিনটি পাসপোর্ট? ‘কংগ্রেসের মিথ্যাচার’, এক্স হ্যান্ডেলে দাবি করলেন হিমন্ত

হিমন্ত দাবি করলেন,'কংগ্রেসের অপপ্রচারের পর্দাফাঁস হয়ে গিয়েছে।' ডিজিটাল কারসাজি করে তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে। যদিও 'অসঙ্গতি' ধরা পড়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ২০:৪০

options
link
স্ত্রী রিঙ্কির তিনটি পাসপোর্ট? ‘কংগ্রেসের মিথ্যাচার’, এক্স হ্যান্ডেলে দাবি করলেন হিমন্ত
রিঙ্কি শর্মা এবং হিমন্ত বিশ্ব শর্মা। ফাইল চিত্র।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভুঁইয়া শর্মার তিনটি পাসপোর্ট রয়েছে। কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা হিমন্ত দাবি করলেন, ‘কংগ্রেসের অপপ্রচারের পর্দাফাঁস হয়ে গিয়েছে।’ ডিজিটাল কারসাজি করে তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে। যদিও ‘অসঙ্গতি’ ধরা পড়ে গিয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গের মতোই চলতি মাসে অসমে বিধানসভা নির্বাচন। যুযুধান দুই পক্ষ কংগ্রেস ও বিজেপি চূড়ান্ত প্রচার চালাচ্ছে। এই অবস্থায় কংগ্রেস নেতা পবন খেড়ার আনা রিঙ্কি শর্মার তিনটি পাসপোর্টের অভিযোগে অস্বস্তিতে পড়ে বিজেপি। প্রশ্ন উঠছিল, হিমন্তের স্ত্রী কি অন্য দেশের নাগরিক? তারপরেও তিনটি পাসপোর্ট কীভাবে? এদিন এক্স হ্যান্ডেলে কার্যত এরই উত্তর দিলেন অসমের মুখ্যমন্ত্রী।

Advertisement

সমাজমাধ্যমে হিমন্ত লিখেছেন, “কংগ্রেসের অপপ্রচারের পর্দাফাঁস— গুরুতর অসঙ্গতি উন্মোচিত” হয়েছে। তাঁর দাবি, পদবির বানান ‘শর্মা’তেও অসঙ্গতি রয়েছে। পাসপোর্টের আসল ছবি ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ এনেছেন তিনি। এভাবেই আরব আমিরশাহী, অ্যান্টিগুয়া-বারমুডা এবং ইজিপ্টের পাসপোর্টের নানা অসঙ্গতি তুলে ধরেছেন তিনি।

কংগ্রেসকে হুমকিও দিয়েছেন হিমন্ত। তিনি বলেছেন, যারা ডিজিয়াল জালিয়াতি করে বদনাম করেছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতা আরও বলেন, “আমি নিশ্চিত যে পবন খেরার মিথ্যাচারের অভিযান শেষের দিকে। সব শেষে জেলে ঠাঁই হবে ওঁর।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.