গৃহবধূও দক্ষ কর্মীর থেকে কোনও অংশে কম নন, মত আদালতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মা কী করেন? ছেলের বউ চাকরি করে না? প্রশ্নগুলো নিশ্চয়ই বড্ড চেনা ঠেকছে! মা যে উদয়-অস্ত মাথার ঘাম পায়ে ফেলে একটা পরিবারকে এক ছাদের নিচে বেঁধে রাখছেন তার দাম সমাজ দিতে যাবেই বা কেন! বা যে মেয়েটা দশটা পাঁচটার চাকরি না করে গোটা দিনটা স্বামী-সন্তানের জন্য হাসিমুখে কাটিয়ে দেয় তাকে … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/housewife-renders-services-of-skilled-worker-court/pid/59714/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "গৃহবধূও দক্ষ কর্মীর থেকে কোনও অংশে কম নন, মত আদালতের"</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ০৭:২৯

options
link
গৃহবধূও দক্ষ কর্মীর থেকে কোনও অংশে কম নন, মত আদালতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মা কী করেন? ছেলের বউ চাকরি করে না? প্রশ্নগুলো নিশ্চয়ই বড্ড চেনা ঠেকছে! মা যে উদয়-অস্ত মাথার ঘাম পায়ে ফেলে একটা পরিবারকে এক ছাদের নিচে বেঁধে রাখছেন তার দাম সমাজ দিতে যাবেই বা কেন! বা যে মেয়েটা দশটা পাঁচটার চাকরি না করে গোটা দিনটা স্বামী-সন্তানের জন্য হাসিমুখে কাটিয়ে দেয় তাকে কি আর সমাজ ‘তুখোড় মেয়ে’র আখ্যা দিতে পারে! কিন্তু এবার থেকে বোধহয় তেমনটাই পারতে হবে। যে মেয়েটা দিনভর অফিসে যুঝে চলেছে তার সঙ্গে একজন গৃহবধূর সংসার-লড়াইটা কোনও অংশেই কম নয়, মনে করছে আদালতও। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে দিল্লি আদালত।

Advertisement

[শহিদ স্মরণে শোকসভার ‘পুরস্কার’ গাড়ি ভাঙচুর, ক্ষুব্ধ অধ্যাপক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৩ সালের ২ অক্টোবর। ছ’মাসের শিশু সন্তানকে নিয়ে দিল্লির আশ্রম রোড থেকে জয়িতপুর মোড় পার হচ্ছিলেন এক মহিলা। উল্টো দিক থেকে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন মা-সন্তান। ওই মহিলার ডান পা ভেঙে যায়। ভবিষ্যতে তা কতটা স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন ডাক্তাররা।

Advertisement

[‘VIP নয়,  নতুন ভারতে প্রত্যেক ব্যক্তিই  IMPORTANT’]

সেই মামলারই বিচার চলছে দিল্লি আদালতে। সম্প্রতি মামলা প্রসঙ্গে বলতে গিয়ে Motor Accident Claims Tribunal(MACT)-এর প্রিসাইডিং অফিসার অরুণ ভরদ্বাজ বলেন, একজন গৃহবধূ যে পরিশ্রম করেন তা একজন দক্ষ কর্মীর থেকে কোনও অংশে কম নয়। অথচ দুর্ঘটনায় ওই মহিলার বিরাট ক্ষতি হয়েছে। প্রায় ৮০ শতাংশ প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। দুর্ঘটনা কবলিত ওই মহিলাকে ৩০.৬৩ লক্ষ টাকা সাহায্য প্রদানের কথাও বলা হয়েছে আদালতের তরফে।

[চেন্নাইকে হারালেও চ্যাম্পিয়ন হতে মোহনবাগানের ভরসা ‘অঘটন’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.