মানব ঢাল ব্যবহারের পক্ষে নয় সেনা, বললেন বিপিন রাওয়াত

মানবাধিকার লঙ্ঘনের গুরুত্ব সেনা বোঝে, মত সেনাপ্রধানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৭, ১০:৪২

options
link
মানব ঢাল ব্যবহারের পক্ষে নয় সেনা, বললেন বিপিন রাওয়াত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে সেনাকে লক্ষ্য করে যারা পাথর ছুড়ছেন, তাদের সামলাতে মানব ঢাল ব্যবহার করার পক্ষে নয় সেনা। মেজর লিটুল গগৈ যেভাবে মানব ঢাল ব্যবহার করেছেন, তাকে কোনও ভাবেই সমর্থন করে না ভারতীয় সেনা বাহিনী। এমনই মনে করছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর মতে উপত্যকায় বিক্ষোভ মোকাবিলায় মানব ঢাল সেনার স্টান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপির মাপকাঠিতে গ্রহণযোগ্য নয়। মানবাধিকার লঙ্ঘনের গুরুত্ব সেনা বোঝে, তাই তা বজায় রাখার পক্ষে সবসময় কাজও করে।

Advertisement

তবে এই বক্তব্যে কোথাও একটা নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছেন সেনাপ্রধান। কারণ এর আগে, মেজর গগৈকে কার্যত বিতর্ক থেকে দূরে রাখতেই চেয়েছিলেন রাওয়াত। তার বক্তব্য ছিলো ক্ষয়ক্ষতি বাঁচাতে, সাধারণ মানুষের জীবনহানি রুখতেই মানবঢাল ব্যবহার করেছিলেন গগৈ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা সবসময়ই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কাশ্মীরের পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন না রাওয়াত। সেনা নিজের সর্বশক্তি দিয়ে লড়ে যা্চ্ছে সেখানে। দক্ষিণ কাশ্মীরের বেশ কিছু জায়গায় এখনও সমস্যা রয়ে গিয়েছে বলে স্বীকার করে নিয়ে রাওয়াত জানান, সেই সমস্যা মেটাতে মানব ঢালের মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সেনা। সেনা ও কাশ্মীরের মানুষের মধ্যে সমন্বয়ের অভাব ঘটানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। ফলে পরিস্থিতি জটিল হচ্ছে বলেও মত সেনাপ্রধানের। সেনার বিরুদ্ধে ক্ষোভ বাড়ানো হচ্ছে, তাই পাথর হাতে তুলে নিচ্ছে কাশ্মীরের মানুষ।

Advertisement

পাকিস্তানের কড়া সমালোচনাও এদিন করেন বিপিন রাওয়াত। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারা। উদ্দেশ্য নিয়েই এই ঘটনা ঘটানো হচ্ছে। তবে দ্রুত পাকিস্তানের সদ্বুদ্ধি ফিরবে বলেও কটাক্ষ করেন রাওয়াত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.