অভিবাসন ছাড়পত্র ছাড়াই ইটালির তিন নাগরিক দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে জার্মানির মিউনিখ পাড়ি দিয়েছেন! চলতি মাসেই এমন কাণ্ড ঘটেছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল শুরু হয়। জাতীয় নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে প্রশ্ন ওঠে। অবশেষে নড়চড়ে বসল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে শোকজ করা হয়েছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে। গুরুতর পদ্ধতিগত ত্রুটির বিষয়ে সিইও তেওলদে গেব্রেমারিয়ামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে অমিত শাহর মন্ত্রক।
সূত্রের খবর, সন্দেহভাজন তিন যাত্রী গত ৪ সেপ্টেম্বর এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে অমৃতসর থেকে দিল্লি এসেছিলেন। এরপর মিউনিখগামী লুফৎহানসার বিমানের টিকিট কাটেন তাঁরা। নির্দিষ্ট দিনে আন্তর্জাতিক উড়ানে চেপেও বসেন তিনজন। অভিযোগ, অভিভাসন ছাড়পত্র ছাড়াই তাঁদের আন্তর্জাতিক লাউঞ্জে পৌঁছে দেওয়া হয়েছিল। প্রশ্ন উঠছে, রাজধানীর গুরুত্বপূর্ণ বিমানবন্দরে কীভাবে এই ঘটনা ঘটতে পারল? পদ্ধতিগত ত্রুটিই কী কারণ নাকি নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র! উল্লেখ্য, ওই ঘটনার গায়ে গায়ে ছিল ‘ব্রিকস’ আন্তর্জাতিক সম্মেলেন। যেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতারা।
ঘটনার গুরুত্ব বিচার করে ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শোকজ নোটিস পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব, গোয়েন্দা সংস্থা আইবি-র ডিরেক্টর এবং অন্য আধিকারিকদের। এয়ার ইন্ডিয়ার প্রধান এবং দিল্লি বিমানবন্দরের কার্যনির্বাহী আধিকারিক (সিইও)-কে তলব করা হয়েছে বলেও খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় নিয়ম লঙ্ঘন নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে নয়টি বিষয়ে লিখিত জবাব চেয়েছে। নিয়ম লঙ্ঘন ও নির্দেশ অমান্য করার দায়ে কেন এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে বিমান সংস্থাটিকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের