একেবারে খোদ দুর্নীতির ডেরায় হানা! তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধৃত আপ্তসহায়ক সুমিত রায়কে সঙ্গে নিয়ে কালীঘাটের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বিরাট দুর্নীতির পুনর্নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার পুলিশের এই অপারেশন। এদিন দুপুর দেড়টা নাগাদ সুমিতকে নিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান তদন্তকারীরা। বাড়ি ঘিরে ধরে সুমিতকে নানা প্রশ্ন করা হয়। সাংসদের আপ্তসহায়ক পুলিশের জেরায় দাবি করেছিলেন, এই বাড়িতেই যাবতীয় টাকা লেনদেন হতো। তা নিয়েই মূলত তাঁকে প্রশ্ন করা হয়।
জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগে সিআইডি দীর্ঘদিন ধরে খুঁজছিল সুমিত রায়কে। প্রায় ৯ থেকে ১০ বার সিআইডি তল্লাশির মুখে পড়তে হয় তাঁকে। এরপর চলতি মাসের ১০ তারিখ অর্থাৎ সপ্তাহখানেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি ও এসটিএফের যৌথ হানায় গ্রেপ্তার হন সুমিত। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা। অভিষেকের বিরুদ্ধে বহু বেআইনি কাজের অভিযোগ এবং সেসব কাজের প্রতিটির সঙ্গে সুমিত ওতপ্রোতভাবে জড়িত বলে কাঠগড়ায় তোলা হয় আপ্তসহায়ককে। এরপর তাঁকে দফায় দফায় জেরায় একাধিক বিস্ফোরক তথ্য হাতে আসে তদন্তকারীদের।
আরও পড়ুন:
পুলিশের দাবি, সুমিত জেরায় জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুঁটিনাটি তাঁর জানা। কীভাবে সব চলত, সেসব তিনি স্বীকার করবেন। সুমিতের আরও দাবি, কালীঘাটের ওই বাড়িতেই যাবতীয় আর্থিক লেনদেন হতো। এরপরই আজ, মঙ্গলবার তাঁকে সঙ্গে নিয়ে কালীঘাটের ওই বাড়িতে যান তদন্তকারীরা, বিশাল কেলেঙ্কারির পুনর্নির্মাণের উদ্দেশে। বাড়ির প্রতিটি কোণায় কোণায় সুমিতকে নিয়ে গিয়ে জেরা করা হয় বলে খবর। তদন্তকারীদের আশা, এতে বেশ কিছু নতুন সূত্র মিলবে এবং তা এই গুরুত্বপূর্ণ মামলার জাল দ্রুত গোটাতে সাহায্য করবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের